] হ্যা, কেহ তাহার অঙ্গীকার পূর্ণ করিলে এবং সাবধান হইয়া চলিলে আল্লাহ্ সাবধানীকে ভালবাসেন । এখানে দুই দল আহলে কিতাবের পার্থক্য তুলে ধরা হয়েছে । একদল ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন । অপর দল কাফেরই রয়ে গিয়েছে। মুসলমান আহলে কিতাবদের মধ্যে হজরত আবদুল্লাহ বিন সালামের প্রতি ইঙ্গিত রয়েছে এই আয়াতে । ইমাম বাগৰী সূত্রপরম্পরায় জোবায়ের এবং জুহাকের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, এক ব্যক্তি হজরত আবদুল্লাহ বিন সালামের নিকট বারো শত উকিয়া স্বর্ণ আমানত রেখেছিলেন । যথাসময়ে তিনি তা ফেরত দিয়ে দেন। অপর দিকে কাব বিন আশরাফের মতো ইহুদীরা আমানত ফেরত দিতে অভ্যস্ত ছিলো না! নাছোড়বান্দা হয়ে জোর তাগাদা দেয়া ছাড়া অথবা মামলা রুজুর মাধ্যমে বাধ্য করা ছাড়া তারা আমানত ফেরত দিতো না। বাগবী লিখেছেন, জনৈক কোরাইশ ফাখ্খাস বিন আজরা ইহুদীর নিকট এক দিনার আমানত রেখেছিলো । কিন্তু সে তা আত্মসাৎ করে । কাফের ইহুদীরা বলতো, যারা আহলে কিতাব নয়, তাদের সম্পদ আত্মসাৎ করা হালাল। আল্লাহর নিকট এজন্য কোনো জবাবদিহি করতে হবে না। তারা যেহেতু আমাদের ধর্মমতানুসারী নয়, তাই তাদের উপর সকল প্রকার জুলুম আমাদের জন্য বৈধ । আমাদের কিতাবে তাদের জন্য কোনো হুকুম নেই। তাদের এই মনোভাবের বিরোধিতা করে আল্লাহ্তায়ালা জানাচ্ছেন, তারা" জেনে বুঝে আল্লাহ্তায়ালার উপর মিথ্যারোপ করছে । সকল আমানত সম্পর্কেই প্রশ্ব করা হবে৷ কাফেরদের সম্পদ রক্ষার উপায় দুইটি ৷ হয় মুসলমান হয়ে যাবে অথবা মুসলমানদের জিম্মি হয়ে যাবে (জিজিয়া কর প্রদানের মাধ্যমে) ইহুদীরা বুঝেছে মুসলমানদের মাল তাদের জন্য বৈধ ৷ অথচ প্রকৃত অবস্থা এর বিপরীত । বরং তাদের সম্পদ মুসলমানদের জন্য সকল অবস্থায় বৈধ। তাদের সম্পদ সংরক্ষণের উপায় দুইটি | মুসলমান হয়ে যেতে হবে । নতুবা জিজিয়া দিতে হবে । হজরত আবু মুসা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমাকে ওই সময় পর্যস্ত যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে যতক্ষণ না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্থাদুর রসুলুল্লাহ বলে, সঠিকভাবে নামাজ পড়ে এবং জাকাত আদায় করে। যারা এমন করবে তারা সব দিক দিয়ে আমাদের হেফাজতে থাকবে । আর প্রকৃত হিসাব আল্লাহতায়ালার আধিকারাধীন __ তারা এই স্বীকৃতি অন্তরের সঙ্গে দিচ্ছে+না প্রবঞ্চনার সঙ্গে । সোলায়মান বিন বারীদ, হজরত বারীদ থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে রয়েছে এই হুকুমটি, যদি তারা ইসলাম স্বীকার না করে, তবে জিজিয়া চাও! যদি দেয় তবে গ্রহণ করো, যুদ্ধ কোর না । বোখারী, মুসলিম । তাফসীরে মাযহারী/২২৮ | |,01100110.001
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।