সেজদা করলেন না কেনো? সকলেই তো শাহী সম্মান রক্ষা করে! হজরত জাফর বললেন, আমরা কেবল আল্লাহকেই সেজদা করি। যিনি আপনাকে ও অন্যান্য সমত্রাটকে সৃষ্টি করেছেন। এই নিয়ম আমরা প্রতিপালন করতাম তখন, যখন মূর্তিপূজায় আবদ্ধ ছিলাম । অতঃপর আল্লাহ আমাদের মধ্যে একজন সত্য নবী প্রেরণ করেছেন। আমরা তার অনুসারী হয়েছি। তিনি আমাদেরকে আল্লাহ্ ছাড়া অন্য কাউকে সেজদা করতে নিষেধ করেছেন। সালাম বিনিময়ের মাধ্যমে সালাম বিনিময় করবে। নাজ্জাশী তওরাত ও ইঞ্জিলের মূল নীতি জানতেন। তিনি বুঝলেন, এদের কথাই সত্য । বললেন, চিৎকার করে দরবারে প্রবেশের অনুমতি চেয়েছিলেন কে? হজরত জাফর বললেন, আমি। একথা নিশ্চিত যে, আপনি পৃথিবীর সম্রাটদের মধ্যে একজন সম্রাট । আমি চাই, আপনি দুই দলের সঙ্গে একেক করে কথা বলুন। আমর, হজরত আবু জাফরকে বললেন, তুমি আগে বলো। হজরত আবু জাফর বললেন, ওদেরকে জিজ্ঞেস করুন আমরা কি গোলাম ছিলাম না স্বাধীন। আমর বললো, না তোমরা স্বাধীন এবং সম্মানী । নাজ্জাশী বললেন, গোলাম হওয়ার অপবাদ থেকে আপনারা মুক্ত । আবু জাফর বললেন, তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি কোনো অন্যায় হত্যাকান্ড সংঘটিত করেছি? যার কারণে আমাদের প্রতি প্রতিশোধ নেয়া যায়। আমর বললো, না তোমরাতো কাউকে হত্যা করনি । আবু জাফর বললেন, আমরা কি অন্যায়ভাবে কারো সম্পদ অপহরণ করে এনেছি? নাজ্জাশী বললেন, তোমরা কারো সম্পদ নিয়ে এলে তা পরিশোধের দায়িত্ব আমি নিলাম । আমর বললো, এ রকম ঘটনা আদৌ ঘটেনি। নাজ্জাশী বললেন, তবে তোমরা কী চাও? আমর বললো, আমরা সকলে এক ধর্মের অনুসারী ছিলাম । কিন্তু এরা আমাদের ধর্মমত পরিত্যাগ করেছে। এ জন্যে আমাদের সম্প্রদায় এদেরকে ধরে নিয়ে যেতে এখানে পাঠিয়েছে । নাজ্জাশী বললেন, তোমাদের নতুন ধর্মমতের পরিচয় দাও। আবু জাফর বললেন, আগে শয়তানের ধর্ম পালন করতাম আমরা । আল্লাহ্কে অস্বীকার করতাম । পাথরের পূজা করতাম। এখন আমরা গ্রহণ করেছি দ্বীন-ই-ইসলাম। এই ধর্ম নিয়ে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন একজন রসুল । তিনি কিতাব নিয়ে এসেছেন। যেমন কিতাব নিয়ে এসেছিলেন হজরত ঈসা ইবনে মরিয়ম । নাজ্জাশী বললেন, তোমরা মহৎ কথা বলেছো। অত্যন্ত কোমল পথে চলেছো। নাজ্জাশী নহবত বাজাতে বললেন । নহবতের আওয়াজ শুনে দরবারে উপস্থিত হলো নাসারা আলেম ও মাশায়েখগণ । তাদেরকে উদ্দেশ্য করে নাজ্জাশী বললেন, যিনি ঈসা আ. এর উপর ইঞ্জিল শরীফ নাজিল করেছিলেন, সেই আল্লাহর কসম দিয়ে আমি তোমাদেরকে বলছি, বলো, হজরত ঈসা ও কিয়ামতের মধ্যবতীঁতে কোনো নবী তাফসীরে মাযহারী/২২৩ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।