আল্লাহতায়ালা জানাচ্ছেন, তোমাদের বিতর্ক অনর্থক । না জেনে তর্কে প্রবৃত্ত হওয়া অসমীচীন। তওরাত ও ইঞ্জিলে মোহাম্মদ স. এর গুণাবলী লিপিবদ্ধ রয়েছে। একথাও লিপিবদ্ধ রয়েছে যে, মোহাম্মদ স. এর শরিয়ত দ্বারা পূর্ববর্তী সমস্ত শরিয়ত রহিত করে দেয়া হবে। তোমরা কি তা জানো না? নাকি জেনেও গোপন করছো? কিন্তু আল্লাহতায়ালা প্রকাশ্য প্রমাণ উপস্থাপিত করে তোমাদেরকে অপদস্থ করে দিচ্ছেন। অতএব, হে মূর্ধের দল তোমরা কি তর্ক পরিত্যাগ করবে? ইহুদী কিংবা খৃষ্টান বিশ্বাস কেবল নয়, হজরত ইব্রাহিম ছিলেন সমস্ত বিকৃত বিশ্বাসের অস্বীকারকারী । প্রবৃত্তিবিরোধী, আল্লাহতায়ালার প্রতি পূর্ণ আত্মসমর্পণকারী, ধর্মনিষ্ঠ। কিছুতেই তিনি অংশবাদীতার বৃত্তভূত নন। আর তোমরা আল্লাহতায়ালার নির্দেশ অমান্যকারী, নবী রসুলদের আদর্শচ্যুত। আল্লাহতায়ালা অংশীবাদীতাকে হারাম করেছেন । অথচ তোমরা একের মধ্যে তিন -_- এরকম কথা বলে, উযায়ের আ. ও ঈসা আ. কে আল্লাহর পুত্র বলে সুস্পষ্ট শিরিকে লিপ্ত আছো । তাই শিরিকের মূলোৎপাটনকারী নবী ইব্রাহিমের অনুসরণের দাবী তোমরা কিছুতেই করতে পারো না। সুরা আল ইমরান আয়াত ৬৮ পি টি ঞ টা গ&পার্ডি) ০৯ চিরে $ 2 পার্ট 2৫ 68211585485563917 ঠ-চ2 গ্ট ৮1 ০০১৮৯৫৫951৯ 0 যাহারা ইব্রাহিমের অনুসরণ করিয়াছিল তাহারা এবং এই নবী ও বিশ্বাসীগণ মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্টতম ৷ আল্লাহ্ বিশ্বাসীদের অভিভাবক । হজরত ইব্রাহিমের জীবদ্দশায় যারা তার অনুসারী হয়েছিলেন এবং রসুল মোহাম্মদ স. এর অনুসরণকারী মুমিনগণই হজরত ইব্রাহিমের সবচেয়ে ঘনিষ্ঠ । এরা সকলে আল্লাহতায়ালার এককত্তে বিশ্বাসী । এরা কোরবানী করেন, খতনা করেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়েন এবং হজ ও ওমরাহ প্রতিপালন করেন। আল্লাহতায়ালা ইমানদারদের বন্ধু, অভিভাবক । ইমানদারগণ প্রথম নবী থেকে শুরু করে সকল নবীকে মান্য করেন। ইহুদী এবং খৃষ্টানেরা এ রকম নয়। বাগবী, কালাবীর বর্ণনাসূত্রে এবং মোহাম্মদ বিন ইসহাক জুহুরীর বর্ণনাসূত্রে হজরত ইবনে আব্বাসের উক্তি উদ্ধত করেছেন এরকমভাবে, হজরত জাফর বিন আবু তালেব কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে মক্কা থেকে হাবশায় চলে গেলেন। পরে রসুল স.ও মদীনায় হিজরত করলেন। বদর যুদ্ধ সংঘটিত হলো। ওই যুদ্ধে নিহত হলো ৃ তাফসীরে মাযহারী/২২১ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।