Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হোক। অতঃপর আমি তোমাকে ইসলামের প্রতি আহবান জানাচ্ছি । মুসলমান হয়ে যাও। নিরাপত্তা লাভ করবে । আল্লাহ তোমাকে ছিগুণ সওয়াব দান করবেন । আর যদি অস্বীকার করো তবে প্রজাদের পাপও তোমার উপর পতিত হবে। হে আহলে কিতাব! সেই বাক্যের দিকে আগমন করো, যার মধ্যে তোমরা ও আমরা সমান। বাক্যটি এই, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না, কাউকে তার সাথে শরীক করি না। এবং আল্লাহতায়ালার অনুমোদন ব্যতিরেকে কারো অনুসরণ করি না। এরপরও যদি তারা অমান্য করে তবে মুসলমানগণ তোমরা বলে দাও যে, 'হে আহলে কিতাবগণ, আমরা মান্য করি, আল্লাহতায়ালার আনুগত্য স্বীকার করি ।' বোখারী, মুসলিম । জ্ঞাতব্য ৪ রসুল পাক স. এই আয়াত নাজরান প্রতিনিধিদেরকে পড়ে শোনালেন । হারকেলের নিকটও লিখে পাঠালেন । সবাই সমর্থন করলো, অস্বীকার করলো না। কিন্তু প্রতিনিধিদল যাবার সময় এ রকম বলতে বলতে গেলো যে, একথা আমাদের কিতাবে নেই। এই আয়াতটি রসুলে পাক স. এর নবুয়তের অকাট্য প্রমাণ । হজরত ঈসা এবং হজরত উযায়ের আল্লাহর পুত্র __ এরকম কথা কোনো আসমানী কিতাবে নেই। তাই খৃষ্টানেরা কিতাব থেকে উদ্ধৃতি না দিয়ে মনগড়া প্রশ্ন করেছিলো, আপনি কি কোনো মানুষকে পিতা ব্যতীত জন্মলাভ করতে দেখেছেন? বায়যাবী লিখেছেন, আল্লাহতায়ালা কতই না সুন্দররূপে হজরত ঈসার অবস্থা বর্ণনা করেছেন, হজরত আদমের প্রসঙ্গ টেনে সকল সন্দেহের অবসান ঘটিয়েছেন। তবুও যখন তারা অবিশ্বাসে অটল রইলো, তখন জানালেন মোবাহিলার আহবান । এই আহবানেও যখন তারা সাড়া দিলো না, তখন উত্থাপন করলেন এই কথা -_ তওরাত, ইঞ্জিল ও কোরআনের মূল শিক্ষার দিকে এসো । তবু তারা নিঃসাড় রইলো । তাই পরিসমান্তি টানা হলো এইভাবে, তবে তোমরা সাক্ষী থাকো নিশ্চয়ই আমরা মুসলমান। ইবনে ইসহাক তার আপন সনদে হজরত ইবনে আব্বাসের উক্তি উদ্ধৃত করেছেন, নাজরানের খৃষ্টানেরা যখন বললো, হজরত ইব্রাহিম নাসারা ছিলেন। এবং ইহুদীরা বললো, তিনি ইহুদী ছিলেন। তখন রসুলে পাক স. এর প্রতি আল্লাহতায়ালা অবতীর্ণ করলেন নিঙ্গের আয়াত । তাফসীরে মাযহারী/২১৯ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।