Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

না। তাদের পরিচয়ে একদল মূর্খই শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হয়। এই সমস্ত মূর্ধের দ্বারা মাজারে সেজদা করা, তাওয়াফ করা, বাতি জ্বালানো, মাজারের উপরে মসজিদ তৈরী করা, ওরশের নামে মাজারে ঈদের মতো মেলা করা ইত্যাকার নাজায়েয কাজ সংঘটিত হয়৷ হজরত আয়েশা রা. এবং হজরত ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন, রসুল স. মৃত্যুশয্যায় একবার কম্বল দিয়ে তার পবিত্র চেহারা ঢেকে নিলেন এবং শ্বাসকষ্টের কারণে পুনরায় মুখমণ্ডল অনাবৃত করে বললেন, ইহুদী ও নাসারাদের উপর আল্লাহতায়ালার অভিসম্পাত, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে। হজরত আয়েশা বলেছেন, এই কথার মাধ্যমে তিনি স. ইহুদী ও খৃষ্টানদের এ রকম কাজ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে বলেছেন। বোখারী, মুসলিম । উসামা বিন জায়েদ রা. থেকে এ রকম হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ, আবু দাউদ, এবং তায়ালসি । হাকেম হজরত ইবনে আব্বাস থেকে এই হাদিস বর্ণনা করে মন্তব্য করেছেন, হাদিসটি বিশুদ্ধ । বলেছেন, কবর জিয়ারতকারিণীদের উপর এবং কবরকে যারা সেজদার স্থান বানায় এবং যারা কবরে চেরাগ জ্বালায় তাদের উপর আল্লাহর লানত। মুসলিম উদ্ধত করেছেন, হজরত জুন্দুব বিন আবদুল মালেক রা. এর উক্তি, ওফাতের পাচ রাত পূর্বে আমি রসুল স.কে বলতে শুনেছি, সাবধান! কবরকে সেজদার স্থান বানিওনা । আমি তোমাদেরকে এ রকম করতে কঠোরভাবে নিষেধ করছি । আয়াতের শেষাংশে বলা হয়েছে, যারা তওরাত, ইঞ্জিল ও কোরআনের মূল শিক্ষা থেকে বিমুখ হয়, তাদেরকে হে নবী, আপনি জানিয়ে দিন আমরা আসমানী কিতাবসমূহের মূল নির্দেশ মান্য করি; কিন্তু তোমরা মানো না। হজরত ইবনে আব্বাস রা. বলেছেন, আবু সুফিয়ান বিন হরব আমাকে জানিয়েছেন, হারকেল আমাকে (আবু সুফিয়ানকে) এবং কোরাইশদের এক দলকে ডাকলেন। তখন রসুল স. এর সঙ্গে আমাদের সন্ধি বলবৎ ছিলো । আমরা তাই শামদেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছিলাম। স্থানটির নাম ছিলো ঈলিয়া । সেখানেই হারকেলের সঙ্গে সাক্ষাৎ করলাম আমরা । তখন তার দরবারে উপস্থিত ছিলো রোমের সর্দারগণ ৷ হজরত দাহিয়া রা. এর মাধ্যমে রসুল স. যে নিলেন। চিঠিটি ছিলো নিম্নরূপ । আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল মোহাম্মদের নিকট থেকে রোমের প্রশাসক হারকেলের প্রতি ৷ যে হেদায়েতের পথে চলে তার উপর শান্তি বর্ষিত তাফসীরে মাযহারী/২১৮ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।