Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইমরান বিন হাসিন এবং হজরত হাকিম বিন আমরে গিফারী বর্ণনা করেছেন, স্ষ্টার নাফরমানী করে সৃষ্টির অনুসরণ নাজায়েয । এ প্রসঙ্গে একটি বিষয়ের প্রতি আলোকপাত করা যেতে পারে। কোনো মারফু হাদিস সহীহ্‌ প্রমাণিত হলে, দেখতে হবে __ এ প্রসঙ্গে দ্বিতীয় কোনো হাদিস রয়েছে কি না। অথবা এই মারফু বর্ণনাটি অন্য কোনো হাদিস দ্বারা রহিত হয়েছে কি না। যদি দ্বিতীয় হাদিস না থাকে অথবা বর্ণনাটি রহিত বলে প্রমাণিত না হয় -_ এমতাবস্থায় যদি ইমাম আবু হানিফার অভিমত হাদিসটির প্রতিকূল হয়, তবে তার অভিমত পরিত্যাগ করে সহীহ্‌ হাদিসটি গ্রহণ করতে হবে । এ অবস্থায় কেউ ইমামে আজমের অভিমত আকড়ে ধরে থাকলে তা হবে গায়কুল্লাহ্‌কে মেনে নেয়ার মতো । বায়হাকী তার মাদখাল গ্রন্থে বিশুদ্ধ সনদে আবদুল্লাহ বিন মোবারকের একটি উক্তি লিপিবদ্ধ করেছেন। উক্তিটি এই, আমি ইমাম আবু হানিফাকে বলতে শুনেছি, যদি কোনো বর্ণনা রসুল পাক স. এর সঙ্গে মিলে যায়, তবে আমরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করবো । সাহাবীর সঙ্গে মিলে গেলে তবে আমরা তাদের জ্ঞানকে অগ্রাধিকার দেবো! আর তাবেয়ীর সঙ্গে মিলে গেলে আমরা তার সমান্তরালে দীড়াবো। বায়হাকী লিখেছেন, ইমামে আজম বলেছেন, রসুল স. এবং সাহাবীদের বাণীর অনুকূল না হলে আমার কথাকে অগ্রাহ্য করো । এ রকমও বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, সহীহ্‌ প্রমাণিত হাদিসই আমার মাজহাব । আমরা বলি, আমল করার জন্য চার ইমামের যে কোনো একজনের অভিমতের সমর্থন থাকা জরুরী। অন্যথায় একমত্যের (এজমার) বিরুদ্ধাচারণ অবশান্তাবী হবে। কেননা, তৃতীয় অথবা চতুর্থ যুগের পরে শাখাগত মাসআলায় আহলে সুন্নতের চারিটি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চম কোনো মাজহাব নেই৷ অতঃপর এঁকমত্য এই যে, যা চার ইমামের বিরূদ্ধে তা বাতিল । রসুল স. এরশাদ করেছেন, আমার উম্মত ভরষ্টতার উপর একমত হবে না। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “এবং যে মুসলমানদের পথ পরিত্যাগ করে অন্য পথ অবলম্বন করবে, তাকে আমি যা খুশী তাই করতে দেবো এবং অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবো 1, প্রশ্ন উঠতে পারে, এমনও তো হতে পারে যে, কোনো হাদিস চার ইমামের কেউই জানাতে পারেন নি এবং তারা সম্মিলিতভাবে হাদিসের বিরুদ্ধে একমত হয়েছেন তখন কি হবে? এর উত্তর হচ্ছে, তখন বুঝতে হবে এই হাদিসটি অবশ্যই হে নি নো ১3288 রা ভারে ভার বি জ্যাক নারে মেনে চলেন। প্রকৃতপক্ষে সুফীয়ায়ে কেরাম শরিয়ত বিগর্হিত কোনো কাজ করেন ॥|॥11.911100117.001

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।