Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রমাণ করে এবং অন্য তিন খলিফার খেলাফতকে বাতিল হিসেবে গণ্য করে। তাদের বক্তব্য, আয়াতে পুত্রগণ বলতে হজরত হাসান এবং হজরত হোসাইনকে, নারী বলতে হজরত ফাতেমাকে এবং নিজদিগকে (আনফুসানা) বলতে হজরত আলী রা. কে বোঝানো হয়েছে। অর্থ দীড়ায়, হজরত আলী মোহাম্মদ স. এর সমকক্ষ । আল্লাহতায়ালা বলেছেন, “নবী মুমিনদের সঙ্গে তাদের আত্মার চেয়েও অধিক সম্পর্ক রাখেন।' হজরত আলী এরকমই ছিলেন। কাজেই তিনি রসুল পাক স. এর পরে প্রথম ইমাম হওয়ার যোগ্য । রাফেজীদের এই মত ভুল । কারণ, ১. রসুল স. এর সত্তা হজরত আলীর সত্তা থেকে অবশ্যই পৃথক । ২. পুব্রগণ শব্দটির মধ্যে হজরত আলী অন্তর্ভৃত; কেননা জামাতা পুত্রেরই মতো । ৩. বংশগত আতীয় হলেই মর্যাদা সমান হবে, এমন বাধ্যকতা নেই ৪. রেসালতের সম্মাননায় হজরত আলীর প্রবেশাধিকার নেই । তিনি ইমাম হলেও রসুল নন। তাই সমকক্ষতার ধারণা আসতেই পারেনা ৫. এই আয়াত হজরত আলীর প্রথম খলিফা হওয়ার প্রমাণ হলে, রসুল পাক স. এর জীবদ্দশাতেই একথা সর্বজনবিদিত হতো । কিন্তু এরকম কোনো প্রমাণ নেই । অবশ্য এই ঘটনা থেকে এতোটুকু প্রমাণিত হয়েছে যে, হজরত আলী রসুল পাক স. এর প্রিয়জন । আল্লাহতায়ালার ঘোষণা, হজরত ঈসার কাহিনীটি নিশ্চিত সত্য । আর তিনি ব্যতীত যেহেতু কোনো উপাস্য নেই, তাই হজরত ঈসাকে তার পুত্র মনে করা স্পষ্ট অংশীবাদিতা । আল্লাহ্তায়ালার প্রতাপ, প্রজ্ঞা সমকক্ষতাবিহীন। সুতরাং কার সাধ্য তার প্রতিপালকত্তের অংশী হয়। এরপরও যারা তৌহিদের পথ থেকে বিচ্যুত হয়, স্পষ্ট প্রমাণ অস্বীকার করে এবং বিশ্বাসের বাগানকে করে বিপর্যস্ত __ তাদেরকে আল্লাহতায়ালা ভালো করেই জানেন। তারা অবশ্যই শাস্তিযোগ্য ৷ মুফাসসিরগণ লিখেছেন, নাজরানের প্রতিনিধি দল মদীনায় এলে ইহুদীদের সাথে তাদের সাক্ষাত হলো । বিতর্কে প্রবৃত্ত হলো তারা । খৃষ্টানেরা বললো, ইব্রাহিম ছিলেন নাসারা । কাজেই আমরা তার সঙ্গে বিশেষ সম্পর্ক রাখি ৷ তারই ছ্বীনের অনুসরণ করি আমরা । ইহুদীরা বললো, ইব্রাহিম ইহুদী ছিলেন। আমরা তার নিকটতম এবং তার ধর্মমতের অনুসারী ৷ রসুল পাক স. এই বিতর্কের মাঝখানে পড়ে বললেন, তোমরা দু'দলই নবী ইব্রাহিমের ধর্মমত থেকে বিচ্যুত। তিনি সবদিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহ্‌র জন্য হয়ে গিয়েছেলেন। আমিই তীর ধর্মমতের উপরে প্রতিষ্ঠিত । কাজেই তোমরা সবাই ইব্রাহিমের দ্বীনের অর্থাৎ ইসলামের অনুসারী হও । ইহুদীরা বললো, খৃষ্টানেরা যেমন হজরত ঈসাকে উপাস্য বানিয়ে নিয়েছে, আপনি তো চাইছেন, আমরাও আপনার সেইরূপ উপাসনা করি। খৃষ্টানেরা বললো, আপনি কি চান ইহুদীরা হজরত উযায়েরকে যেরূপ মনে করে আমরাও আপনাকে সেরূপ মনে করি? এই বাদানুবাদের প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্গের আয়াত। তাফসীরে মাযহারী/২১৫ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।