০) এই সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে, সুতরাং সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। হজরত আদম আ. সৃষ্ট হয়েছেন পিতা মাতা ব্যতিরেকেই । আর হজরত ঈসা আ. সৃষ্ট হয়েছেন পিতা ব্যতিরেকে । দু'জনেরই সৃষ্টি বিস্বয়কর ৷ বরং হজরত ঈসা অপেক্ষা হজরত আদমের সৃষ্টি অধিক বিস্বয়কর। এই আয়াত নাজরানের খৃষ্টান প্রতিনিধি দলের বাদানুবাদের কারণে অবতীর্ণ হয়েছে। একবার তারা রসুল স. এর সকাশে এসে বললো, আপনি নাকি ঈসা আ. কে গালি দেন। তিনি বললেন, না তো। তারা বললো, আপনি যে তাকে বান্দা বলেন। রসুল স. বললেন, নিশ্চয়ই তিনি আল্লাহ্র বান্দা, আল্লাহ্র রসুল এবং কালেমাতুল্লাহ্ আল্লাহ্র একটি হুকুম)। আল্লাহ তাকে মরিয়মের উদরে স্থাপন করেছিলেন । খৃষ্টানেরা রাগাবিত হয়ে বললো, আপনি কি কখনো কোনো মানুষকে পিতা ছাড়া জন্ম নিতে দেখেছেন? তাদের প্রশ্নের জবাবে অবতীর্ণ হলো এই আয়াত । এরকম বর্ণনা করেছেন ইবনে আবী হাতেম, আউফ রা. এর মাধ্যমে এবং হজরত ইবনে আব্বাসের বর্ণনাসূত্রে। ইবনে আবী হাতেম আরেকটি বর্ণনা করেছেন হাসান বসরীর মাধ্যমে । বর্ণনাটি এই __ নাজরানের দু'জন পাদ্রী রসুলুল্লাহ স. এর খেদমতে হাজির হলো । একজন জিজ্ঞেস করলো, নবী ঈসার পিতা কে? রসুলে পাক স. এই প্রশ্নের জবাব আল্লাহতায়ালার নিকট থেকে কামনা করলেন। তখন নাজিল হলো এই আয়াত। হতবাক হয়ে গেলো পাদ্রীদ্বয়। তারা এমত মূর্খ যে, অহরহ দেখছে যে ছাগলের বাচ্চা মানুষ থেকে অথবা মানুষের বাচ্চা ছাগল থেকে কখনোই জন্মলাভ করেনা কারণ, জাত এখানে ভিন্ন। সৃষ্টির মধ্যেই যদি এরকম সম্ভব না হয়, তবে সৃষ্টি ও স্রষ্টার মধ্যে তা সম্ভব হবে কীভাবে । আল্লাহতায়ালা একক, অমুখাপেক্ষী, চিরন্তন এবং আনুরূপ্যবিহীন। সুতরাং তিনি ঈসা আ. এর পিতা হবেন কেমন করে । হজরত ঈসা তো শরীর বিশিষ্ট অবক্ষয়শীল এক সৃষ্টি, যিনি পানাহার করেন। শয়ন করেন। মৃত্যু তার অমোঘ নিয়তি । সুতরাং আল্লাহতায়ালা কারো পিতা বা পুত্র নন। কেউ তার সমকক্ষও নয়। জ্ঞাতব্য ঃ এই আয়াত থেকে শরয়ী কিয়াস প্রমাণিত হয়েছে । কেননা, হজরত আদমের সৃষ্টির উপর কিয়াস করে হজরত ঈসার পিতা ব্যতীত সৃষ্টি হওয়ার বৈধতা আল্লহতায়ালা এখানে প্রমাণ করেছেন। অতএব, যারা কেবল কোরআন সুন্নত ও এজমাকেই আহকাম মনে করেন, কিয়াস মানেন না; এই আয়াত তাদের বিরুদ্ধে প্রমাণ । “সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইওনা' __ অর্থ ইহুদী ও খৃষ্টানদের মতো সন্দেহে পতিত হয়োনা। ইহুদীরা হজরত ঈসা আ. এর পবিভ্রা মাতাকে বলতো, তাফসীরে মাযহারী/২১২ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।