সন্তানের জনক হবেন । পয়তাল্লিশ বছর পর ইন্তেকাল করবেন। তাকে দাফন করা হবে আমার কবরের পাশে । আমি, ঈসা, আবুবকর এবং ওমর একসঙ্গে থাকবো । হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল পাক স. বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যপ্রতিষ্ঠ হয়ে জেহাদরত থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারাই বিজয়ী হবে! তারপর নেমে আসবেন নবী ঈসা । মুসলমানদের নেতা তাকে নামাজ পড়াতে বললে তিনি রাজী না হয়ে বলবেন, তোমরা বিভিন্ন জন বিভিন্ন জনের নেতা । তিনি একথা বলবেন কেবল এই উম্মতের সম্মান প্রকাশার্থে ৷ মুসলিম । মেরাজের হাদিসে এসেছে, রসুলুল্লাহ্ স. ঈসা ইবনে মরিয়মকে দ্বিতীয় আকাশে দেখেছেন । বোখারী ও মুসলিম । আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, 'তোমার অনুসারীদেরকে আমি প্রত্যাখ্যানকারীদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো ।' এর অর্থ তোমার অনুসরণকারীগণ দলিল প্রমাণে এবং অধিকাংশ সময়ে শক্তির দিক থেকেও কাফেরদেরকে পরাভূত করে রাখবে । রসুল স. এর পূর্বে হজরত ঈসার অনুসারীরা ছিলেন ইসরাইলী হাওয়ারীগণ। তীর স. আর্বিভাবের পর তার অনুসারী বলতে মুসলমানদেরকে বুঝতে হবে । কারণ, মুসলমানরা তাকে নবী বলে মান্য করেছে এবং তার তৌহিদের আহবানকে কবুল করেছে। মেনে নিয়েছে তাঁর সেই সুসংবাদকে, আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ __ আমি তার সুসংবাদদানকারী । কেউ কেউ বলেছেন, তার অনুসরণকারী বলতে কেবল খৃষ্টানদেরকে বোঝানো হয়েছে। তারা সব সময় ইহুদীদের উপরে বিজয়ী থাকবে । “অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন" _- এই অমোঘ ঘোষনা হজরত ঈসা, তাঁর অনুসারী, সত্যপ্রত্যাখানকারী __ সকলের জন্য। এর পরেই সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে পৃথকভাবে সম্বোধন করে ইহকালে ও পরকালে কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে। এই শাস্তি থেকে বাঁচাবে এরকম সাহায্যকারী তাদের নেই। থাকতে পারে না। ইহকালে হত্যা, জিজিয়া করারোপ, লাঙ্কনা এবং পরকালে দোজখের শাস্তি তাদের জন্য অবধারিত। আর ইমানদার ও সতকর্মশীলদের জন্য দেওয়া হয়েছে তাদের সতকর্ম সমূহের পূর্ণ বিনিময় প্রদানের আশ্বাস। সীমালংঘনকারীদেরকে আল্লাহতায়ালা ভালোবাসেন না তাই তারা শাস্তিযোগ্য । এঁতিহাসিকগণ লিখেছেন, হজরত মরিয়মের তের বছর বয়সে হজরত ঈসা জনুগ্রহণ করেন। বাবেল শহরে সিকান্দারের আক্রমণের পঁয়ষত্তি বছর পর ছিলো তাঁর আর্বিভাব কাল । ওহি অবতীর্ণ হওয়ার পূর্বে তার বয়স পৌছেছিলো তিরিশ বছরে । বয়স তেত্রিশে পৌঁছলে রমজান মাসের শবে কদরের দিন বায়তুল মুকাদ্দাস থেকে তীকে আল্লাহপাক আকাশে উঠিয়ে নেন। তার নবুয়তের সময় ছিলো মাত্র তিন বছর । এই ঘটনার পর হজরত মরিয়ম বেচে ছিলেন মাত্র ছয় বছর। তাফসীরে মাযহারী/২১০ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।