রাখবো। ইবনে জারীর, রবী বিন আনাসের উক্তি উদ্ধৃত করে বলেছেন, “তাওয়াফফি' অর্থ নিদ্রা, অর্থাৎ হজরত ঈসা নিদ্রাভিভূত হয়েছিলেন এবং নিদ্রাবস্থায়ই তাকে আকাশে উঠিয়ে নেয়া হয়েছে। কেউ কেউ বলেছেন তাওয়াফুফি অর্থ মৃত্যু । হজরত আলী বিন আবী তালহা থেকে হজরত ইবনে আব্বাস বলেছেন, ইন্নি মুতাওয়াফ্ফিকা অর্থ নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যু প্রদান করবো । বাগবী লিখেছেন, এই দৃষ্টিকোন থেকে আয়াতের অর্থ হবে দু'রকম __ ১. ওহাব বলেছেন, দিবসকালে তিন ঘন্টার জন্য হজরত ঈসাকে মৃত অবস্থায় রেখে আকাশে উঠিয়ে নেয়া হয়েছে। মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেছেন, ঈসায়ীরা বলেন, আল্লাহতায়ালা ঈসা আ. কে দিবসকালে সাত ঘন্টা মৃতাবস্থায় রাখার পর পৃনজীবিত করে উঠিয়ে নিয়েছেন। ২. জুহাক বলেছেন, অর্থ এই যে, আকাশ থেকে অবতরণ করার পর ইহুদীদের হত্যা পরিকল্পনা থেকে নিরাপদ রেখে জীবনের আয়ু পূর্ণ করে আমি তোমাকে মৃত্যু প্রদান করবো __ কিন্তু এর পূর্বে আমি তোমাকে নিজের কাছে উঠিয়ে নেবো। আমরা মনে করি, তাওয়াফুফি অর্থ মৃত্যু ব্যতীতই আকাশে উঠিয়ে নেয়া। কেননা অন্যত্র বলা হয়েছে, “তারা ঈসাকে হত্যাও করেনি শুলেও দেয়নি ।' হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার জীবনাধিকারী ওই জাত পাকের কসম! অতিসত্ত্র ঈসা ইবনে মরিয়ম ন্যায় বিচারক হয়ে পৃথিবীতে অবতরণ করবেন। ক্রুশ ধ্বংস করবেন, শৃকর হত্যা করবেন, জিজিয়া কর রহিত করবেন এবং ধনসম্পদ এমন বিপুলাকার করে দেবেন যে, কেউ ধন গ্রহণে আগ্রহী হবেনা । তখন একটি সেজদা হবে পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা উত্তম। হাদিসটি বর্ণনা শেষে হজরত আবু হোরায়রা বলেছেন, যদি তোমরা তাকে মান্য করতে চাও তবে পড়, “এবং নিশ্চয় আহলে কিতাবগণ তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে ।' বোখারী, মুসলিম । বোখারী, মুসলিমের দ্বিতীয় বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ওই সময়ের অবস্থা কেমন হবে যখন হজরত ঈসা তোমাদের মধ্যে অবতরণ করবেন এবং তোমাদের ইমাম হবে তোমাদের মধ্যে থেকেই । মুসলিমের এক বর্ণনায় অতিরিক্ত কয়েকটি কথা এসেছে, উটনীগুলোকে ছেড়ে দেয়া হবে, কিন্তু সেগুলোতে আরোহী হয়ে আক্রমণ করা যাবেনা । শক্রতা, হিংসা এবং পরশ্রীকাতরতা উধাও হয়ে যাবে । মানুষকে সম্পদ গ্রহণের জন্য আহ্বান করা হবে কিন্তু কেউ আগ্রহ প্রকাশ করবেনা বাগবী হজরত আবু হোরায়রার বর্ণনা লিপিবদ্ধ করেছেন, রসুল স. বলেছেন, তার যুগে মুসলমান ছাড়া অন্য সকলেই ধ্বংস হয়ে যাবে । দাজ্জালও নিশ্চিহ্ হয়ে যাবে । পৃথিবীতে তিনি অবস্থান করবেন চল্লিশ বছর । তারপর মৃত্যুবরণ করবেন স্বাভাবিক নিয়মে । মুসলমানেরা তার জানাজা পড়বেন । হজরত আবদুল্লাহ্ বিন ওমর থেকে ইবনে জাওজী বর্ণনা করেছেন, রসুল পাক স. এরশাদ করেছেন, ঈসা ইবনে মরিয়ম পৃথিবীতে নেমে এসে বিয়ে করবেন। তাফসীরে মাযহারী/২০৯ ॥|॥11.01100117.001 -১৪
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।