Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হাওয়ারীবৃন্দ। বললেন, আমরা । আমরা আল্লাহ্‌কে বিশ্বাস করি এবং তার নিকট আত্মসমর্পণ করি । আমরা বলি, আমরা বিশ্বাস করেছি আমাদের প্রতিপালক কর্তৃক অবতীর্ণ কিতাবে এবং অনুসরণ করি এই রসুলের সুতরাং হে আমাদের আল্লাহ্‌ ! আমরা যেনো সাক্ষ্যদাতাদের অন্তর্ভুত হই। “হাওয়ারী' অর্থ খাটি বন্ধু । আরেকটি অর্থ অত্যধিক শুভ্র । খন্দক যুদ্ধের সময় রসুল স. তিনবার উচ্চ আওয়াজে যখন মানুষকে ডেকেছিলেন তখন তিনবারই তৃরিৎ সাড়া দিয়েছিলেন জোবায়ের বিন আওয়াম। রসুল স. বলেছিলেন, প্রত্যেক নবীর হাওয়ারী থাকে আর আমার হাওয়ারী জোবায়ের ৷ বোখারী, মুসলিম । কামুস অভিধানে বলা হয়েছে, হাওয়ারী অর্থ সাহায্যকারী । অথবা নবীদের সাহায্যকারী | কিংবা ধোপা ও খাঁটি বন্ধু। হজরত ঈসার সহচরবৃন্দকে তাদের বিশুদ্ধতার জন্য অথবা সাহায্যে এগিয়ে আসার জন্য হাওয়ারী বলা হয়। এরকম বলেছেন হাসান ও সুফিয়ান । কেউ কেউ বলেন, শাদা পোশাক পরিধান করতেন বলে তাদেরকে হাওয়ারী বলা হতো । ইবনে জারীর বলেছেন, তারা ছিলেন ধোপা। মানুষের বন্ত্র ধৌত করতেন তারা । জুহাক বলেছেন, তাদের অন্তর ছিলো নির্মল, পাপমুক্ত । ইবনে মোবারক বলেছেন, তাঁদের মুখমন্ডলে ছিলো ইবাদতের চিহ্ন এবং নূরের প্রভাব। কালাবী এবং ইকরামা বলেছেন, মনোনীত ব্যক্তি ছিলেন তারা, সংখ্যায় ছিলেন তারা বারোজন। ব্ূহ বিন কাসেম বলেন, আমি হজরত কাতাদাকে হাওয়ারী সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তীরা ছিলেন নবীর প্রতিনিধি । মুজাহিদ এবং সুদ্দী বলেছেন, তারা জেলে ছিলেন । কেউ কেউ বলেছেন, মাঝি। একবার ইহুদীদের এক দল হজরত ঈসাকে যাদুকর বললো এবং তার পবিত্রা জননীকে ব্যভিচারের অপবাদ দিলো। হজরত ঈসা তাদেরকে অভিসম্পাত দিলেন। আল্লাহতায়ালার হুকুমে তৎক্ষণাৎ তারা হয়ে গেলো শুকর। তাদের নেতা ইহুদা এই ঘটনা দেখে ভয়ার্ত হলো। সে সবাইকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিলো, হজরত ঈসা নবীকে হত্যা করতে হবে । যখন তারা হত্যা করতে উদ্যত হলো, আল্লাহতায়ালা হজরত জিব্রাইল পাঠালেন। তিনি হজরত ঈসাকে আকাশে উঠিয়ে নিলেন। ইহুদা গৃহাভ্যন্তরে গিয়ে হজরত ঈসাকে হত্যা করার জন্য তিতিয়ানুস্‌কে নির্দেশ দিলো । আল্লাহতায়ালা তার আকৃতি হজরত ঈসার মতো করে দিলেন। লোকেরা ঈসা মনে করে তাকে হত্যা করলো। তাই আল্লাহতায়ালা বলেছেন, তারা চক্রান্ত করেছিলো, আল্লাহ্তায়ালাও চক্রান্ত করেছিলেন । আর আল্লাহতায়ালার চক্রান্তই ফলবতী হয়। এ হচ্ছে আল্লাহতায়ালার অপার ক্ষমতা । তার ক্ষমতার কাছে সকল কিছুই পরাতব মানতে বাধ্য । ৃ তাফসীরে মাযহারী/২০৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।