তার নাম ছিলো আশের ৷ আশের অর্থ ওশর আদায়কারী । তার এক কন্যা মারা যাওয়ার একদিন পর হজরত ঈসার দোয়ায় পৃনজীবিত হয়েছিলো । পরবর্তী জীবনে সে সন্তানের জননী হয়েছিলো । শাম বিন নুহের কবরের কাছে গেলেন হজরত ঈসা । আল্লাহ্র ইসমে আজম নিয়ে ডাকলেন তাকে । শাম বের হয়ে এলেন কবর থেকে । ভয় পেয়ে গেলেন তিনি। মনে করলেন কিয়ামত সংঘটিত হবে বুঝি । ওই সময়ে মানুষের মাথার চুল পাকতো না। কিন্তু ভয়ে শামের মাথার অর্ধেক চুল শাদা হয়ে গেলো । বললেন, কিয়ামত কি হয়ে গিয়েছে? হজরত ঈসা বললেন, আমি তোমাকে আল্লাহ্র ইসমে আজম নিয়ে ডেকেছি। এখন তুমি ইচ্ছা করলে আবার মরে যেতে পারো । শাম বললেন, রাজি আছি, যদি মৃত্যুর শাস্তি থেকে রক্ষা পাই। হজরত ঈসা তার উদ্দেশ্য পুরণের জন্য দোয়া করলেন। দোয়া কবুলও হলো । হজরত ঈসার আরেকটি নির্দশন এই যে, মানুষেরা গৃহে যা কিছু আহার করতো এবং যা জমা করে রাখতো তিনি তার বিবরণ দিতে পারতেন । সুদ্দী বলেছেন, হজরত ঈসা বিদ্যালয়ের শিশুদেরকে বলতেন, তোমাদের পিতা ঘরে এই সমস্ত খাবার তৈরী করেছেন। কোনো কোনো শিশুকে বলতেন, গিয়ে দেখো তোমার ঘরের লোকেরা অমুক জিনিস খেয়েছে এবং অমুক জিনিস উঠিয়ে রেখেছে। শিশুরা ঘরে গিয়ে খাবারের জন্য কাদতো । পিতামাতারা শেষ পর্যস্ত তাদেরকে খাবার দিতো এবং জিজ্ঞেস করতো, এ কথা তোমাদের কে বলেছে ? শিশুরা বলতো, হজরত ঈসা । গৃহবাসীগণ বলতো, ওই যাদুকরের সঙ্গে কখনো মেলামেশা করোনা । একবার এলাকার সকল শিশুকে একটি ঘরে আটকে রাখা হলো। হজরত ঈসা খোজ নিতে নিতে সেখানে গেলেন এবং জিজ্ঞেস করলেন, শিশুরা কোথায় ? লোকেরা বললো, এখানে কোনো শিশু নেই । তিনি বললেন, ওই আবদ্ধ ঘরে কারা? লোকেরা বললো, শুকর । তিনি বললেন, তাই হবে । ঘর খুললে দেখা গেলো সব শিশুরাই পরিণত হয়েছে শুকর শাবকে। সংবাদ ছড়িয়ে পড়লো চতুর্দিকে । বনীইসরাইলেরা সিদ্ধান্ত নিলো, ঈসাকে হত্যা করতে হবে । বিবি মরিয়ম আশংকিত হলেন । তিনি প্রণাধিক পুত্রকে নিয়ে গাধায় আরোহন করলেন । চলে গেলেন মিশরে। কাতাদা বলেছেন, ঘটনাটি মায়েদা সম্পর্কিত। বনী ইসরাইলেরা যেখানে থাকতো, সেখানে তাদের কাছে আকাশ থেকে মায়েদা (খাঞ্চা ভর্তি আহার্য) অবতীর্ণ হতো। ওই আহার্য ছিলো মান্না ও সাল্ওয়ার মতো । তাদের প্রতি নির্দেশ ছিলো, ওই আহার্য আত্মসাৎ করা যাবে না। লুকিয়েও রাখা যাবে না। কিন্তু তারা নির্দেশ অমান্য করলো । হজরত ঈসা তাদের এমতো অপকর্মের কথা তাফসীরে মাযহারী/২০৪ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।