Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালার ক্ষমতাধীন। তাই আল্লাহতায়ালার হুকুমে পাখি জীবিত হবে __ হজরত ঈসা আ. একথাটিও বলবেন। দ্বিতীয় নিদর্শন এই, তিনি জন্মান্ধকে দৃষ্টিদান করবেন। হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ ওই ব্যক্তি যার দৃষ্টিশক্তি দুর্বল এবং চোখ দিয়ে পানি পড়ে । ইকরামা বলেছেন, ওই ব্যক্তি যে দিনে বা রাতে কখনোই দেখতে পায়না । তৃতীয় নিদর্শন __ তিনি কুষ্ঠ রোগীকে নিরাময় করবেন। তার সময়ে চিকিৎসা বিজ্ঞান পৌছেছিলো অত্যন্ত উচ্চস্তরে। তাই তাকে এই মোজেজা দেয়া হয়েছিলো, যাতে প্রমাণিত হয় মানুষের অর্জিত জ্ঞানবিজ্ঞান অপেক্ষা আল্লাহতায়ালার নিদর্শনই শ্রেষ্ঠ । হজরত মুসা আ. এর সময়ে যাদুবিদ্যার উন্নতি ছিলো তুঙ্গে । তাই তাকে দেয়া হয়েছিলো এমন মোজেজা, যাতে যাদুর দর্পচূর্ণ হয়। হজরত রসুলে পাক স. এর সময়ে ভাষা ও সাহিত্যের সৌকর্য ও শক্তিমত্তা সম্পর্কে গর্বিত ছিলো আরববাসীরা। তাই কোরআন নাজিল হয়েছে শ্রেষ্ঠতম ভাষাশৈলী এবং সাহিত্যসুষমামন্ডিত হয়ে ৷ এতে করে তাদের সাহিত্যদর্প তো চূর্ণ হয়েছেই তদুপরি এমন এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তারা, যার জবাব দেয়া কখনোই সম্ভব নয়। বলা হয়েছে, তোমরা কোরআনের সুরার অনুরূপ একটি সুরা রচনা করতো দেখি । আল্লাহতায়ালার নিদর্শন বা মোজেজার উদ্দেশ্য এটাই, যেনো মানুষ তার অহংকার চূর্ণ হতে দেখে বিনয় ও নত্রতার মাধ্যমে সহজে স্বীকার করে নিতে পারে সত্যকে । ওহাব বিন মুনাব্বাহ্‌ বর্ণনা করেছেন, কোনো কোনো দিন হজরত ঈসার কাছে পঞ্চাশ হাজারের মতো রোগী জমা হয়ে যেতো। কেউ আসতে না পারলে তিনি নিজে তার কাছে চলে যেতেন এবং জন্মান্ধ ও কুষ্টগ্রস্তদের জন্য দোয়া করতেন, “হে আল্লাহ্‌! তুমি আকাশ ও পৃথিবীবাসীদের প্রতিপালক । আকাশ ও পৃথিবীতে তুমিই উপাস্য । নভঃমন্ডল ও ভূমন্ডলের সবকিছুর উপরই তোমার নিরন্কুশ প্রতাপ । তুমি ছাড়া আকাশ __ পৃথিবীতে প্রতাপশালী কেউ নেই। তুমিই নভঃবাসী এবং মৃত্তিকাবাসীদের প্রভৃ। তুমি ছাড়া নভঃমন্ডল ও ভূমন্ডলের প্রভু কেউ নেই। তোমার অপার ক্ষমতা __ মাটিতে, আকাশে, সবখানে ৷ তুমি আকাশবাসী ও পৃথিবীবাসীদের মহামহিম সমতা । আমি তোমার জ্যোর্তিময় অবয়ব এবং তোমার মহামর্যাদামভিত নাম নিয়ে তোমার সকাশে প্রার্থনা জানাই । তোমার সাম্রাজ্য চিরন্তন । নিশ্চয়ই তুমি সকল বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাশালী 1 তাফসীরে মাযহারী/২০২ |॥111.011100119.00

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।