সুরা আলে ইমরান £ আয়াত ৪৫ 44515243228 ৬8৩8 ০55 8১৮ 55080153255: 2$14-52500 ০৫৫) স্মরণ কর যখন ফেরেস্তাগণ বলিল, হে মরিয়ম! আল্লাহ্ তাহার একটি কথার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মসীহ্ মরিয়ম তনয় ঈসা, সে ইহলোক ও পরলোকে সম্মানিত এবং সানিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে ।' হজরত জিব্রাইল জানালেন, “হে মরিয়ম! আল্লাহতায়ালার সুসংবাদ শ্রবণ করো। তিনি তোমাকে দান করবেন এক বাণী, যার নাম হবে মসীহ্। ইহলোকে এবং পরলোকে তিনি হবেন সম্মানিত ও নৈকট্যভাজনদের অন্যতম । মসীহ ইবরানী শব্দ, এর অর্থ বরকতময় । কেউ কেউ বলেছেন তীকে মসীহ্ বলা হয়েছে এ কারণে যে, তিনি অপবিত্রতামুক্ত এবং পাপমুক্ত। হজরত ইবনে আব্বাস তাই তার নাম মসীহ। আবার কেউ বলেছেন, স্থায়ী আবাস ছিলোনা তার; থাকতেন মুসাফিরি হালে, তাই তাকে মসীহ্ বলা হয়েছে। ইব্রাহিম নাখয়ী বলেছেন, সত্যবাদী মসীহ্ হচ্ছেন হজরত ঈসা আ. আর মিথ্যাবাদী মসীহ্ হচ্ছে দাজ্জাল । অনেকে বলেছেন, মসীহ্ ওই ব্যক্তি যে এক চক্ষুবিশিষ্ট। অন্য এক বর্ণনায় এসেছে, দাজ্জাল বাম চক্ষু বিশিষ্ট এবং হজরত ঈসা ডান চক্ষু বিশিষ্ট ৷ অর্থাৎ দাজ্জাল থেকে যেমন উত্তম চরিত্র দূর করে দেয়া হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে ইমান, এলেম, জ্ঞান, ধৈর্য এবং অন্যান্য উত্তম গুণসমূহ থেকে; তেমনি হজরত ঈসাকে মুক্ত করা হয়েছে সকল মন্দ স্বভাব __ মূর্ধতা, লোভ, পৃথিবীঘ্রীতি, কৃপণতা ইত্যাদি থেকে । এক চক্ষু বিশিষ্ট হওয়ার প্রকৃত অর্থ এই । কামুস রচয়িতা লিখেছেন, আমি শরহে মাশারেকুল আনোয়ার পুস্তকে মসীহ্ শব্দের পঞ্চাশ প্রকার অর্থ দেখেছি। ঈসা শব্দটি আরবী । এর ইবরানী প্রতিশব্দ ছিলো ইউশাযু, অর্থ নেতা বা সর্দার । নাম ঈসা উপাধি মসীহ্ এবং উপনাম ইবনে মরিয়ম বা মরিয়ম তনয় । সাধারণভাবে নামের সঙ্গে পিতৃনাম সংযুক্ত করা হয়। কিন্তু আল্লাহতায়ালা তাকে সৃষ্টি করেছেন পিতা ব্যতিরেকেই। পরিচিতি দিয়েছেন মায়ের দিক থেকে । বলেছেন ইবনে মরিয়ম । এটা আল্লাহতায়ালার অসীম কুদরত । আল্লাহ্ জানিয়েছেন ইহ-পরকালে তার সম্মানপ্রাপ্তির কথা । আরো জানিয়েছেন, সানিধ্যপ্রাপ্ত ধারা তিনি তাদের অন্যতম ৷ ও তাফসীরে মাযহারী/১৯৯ |1|1||,11001119.0011
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।