তিরমিজি এবং হাকেম হজরত ইবনে জোবায়ের থেকে । এতে প্রমাণিত হয় যে, সকল পুরুষ ও রমণীদের উপর হজরত ফাতেমার শ্রেষ্ঠত্ অর্জিত হয়েছে। ইমাম মালেক বলেছেন, আমাদের কাউকে রসুল স. এর টুকরার মতো মনে করা হয়নি। কিন্তু জমহুর আহলে সুন্নতের মত, নবী রসুল এবং সিদ্দিকীন ছাড়া অন্যদের উপরে এই শ্রেষ্ঠত্ব মেনে নিতে হবে । অতঃপর হজরত মরিয়মের প্রতি এরশাদ হচ্ছে, “বিনয়াবনত হও, সেজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো ।' একথায় প্রমাণিত হয় নামাজের ইমাম কোনো নারী হতে পারে না। তাই এই আয়াতে রুকুকারিণী নয়, রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলা হচ্ছে। সুরা আলে ইমরান £ আয়াত ৪৪ 2 ৩০22 পাপ পা (৯৫ ছু 5৫৭ ৫50 5 পা ১৫০১ ৩০৪,৬এ।৫০৮জকুখগ্রে ৩১ £ পা পাঠ পা পাপা ১০ ৯৮০ ১৪০৫ 5.8 ০১5 ০251? ১৮৬) 4242৬ ০০5৪৪ 0 ইহা অদৃশ্যলোকের সংবাদ __ যাহা তোমাকে এঁশী-বাণী দ্বারা অবহিত করিতেছি। মরিয়মের তন্বাবধানের দায়িত্ তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিলো তুমি তখন তাহাদের নিকট ছিলেনা। এবং তাহারা যখন বাদানুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলেনা। জ্ঞান অর্জিত হয় দেখে এবং শুনে । কিন্তু রসুলপাক স. এই ঘটনা সমূহ দেখেনওনি, শোনেনওনি। তিনি অক্ষরের অমুখাপেক্ষী (উম্মী) ছিলেন । তাই কোনো পৃন্তক পাঠ করে এসমস্ত সংবাদ তার পক্ষে জানা সম্ভব হয়নি | এমন কোনো সংবাদদাতাও ছিলোনা যার মাধ্যমে সংবাদ জানা সন্ভব। তার সময় এবং বিবি মরিয়ম ও হান্নার সময়ের ব্যবধান প্রায় পাচশত বৎসর । অতীতের এই ঘটনারাজি আল্লাহতায়ালা জানাচ্ছেন প্রত্যাদেশের (ওহির) মাধ্যমে । এতেই তার স. নবুয়তের প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। তাকে জানানো হচ্ছে, মরিয়মের অভিভাবকতৃ নিয়ে বাদানুবাদের সংবাদ, লটারীর মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার সংবাদ, নদীর পানিতে কলম নিক্ষেপের সংবাদ ইত্যাদি। তাফসীরে মাযহারী/১৯৮ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।