Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

রেখেছিলেন। এই পবিত্রতার মধ্যে খতুবতী হওয়া থেকে পবিত্র হওয়ার কথাও রয়েছে। আল্লাহতায়ালা তাকে রমণীকুলের নেতৃত্‌ এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলেন । হজরত আলী বলেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, মরিয়ম বিনতে ইমরান তাদের সময়ে নারীদের মধ্যে উত্তম ছিলেন। আর আমাদের সময়ের সর্বোত্তমা হচ্ছেন হজরত খাদিজা । হজরত আনাস বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, বিশ্বের সমস্ত রমণীদের মধ্যে মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খোয়াইলিদ, ফাতেমা বিনতে মোহাম্মদ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া সর্বোত্তমা। তিরমিজি । হজরত আবু মুসা আশআরী বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, পুরুষদের মধ্যে অনেকেই কামেল (পূর্ণ) কিন্তু নারীদের মধ্যে কামেল মরিয়ম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া । আর অন্য নারীদের তুলনায় হজরত আয়েশার ফযীলতের দৃষ্টান্ত এরকম যেমন সাধারণ আহার্ষের তুলনায় ঝোলে ভেজা কুটি (শুরুয়ায় ভেজানো নরম রুটি)। আমি বলি, এই এরশাদের অর্থ, মরিয়ম ও আসিয়া শ্রেষ্ঠ ছিলেন তীদের সময়ের নারীদের মধ্যে । কিন্তু হজরত আয়েশার ফযীলত সকল নারীদের উপর। এমনকি মরিয়ম এবং আসিয়ার উপরেও । বোখারী ও মুসলিমে জননী আয়েশা বর্ণিত হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, ফাতেমা তুমি বেহেশ্তী রমণীদের নেত্রী হবে। অথবা বলেছেন, বিশ্বাসবতীদের নেত্রী হবে । এ সংবাদে কি তুমি আনন্দিত নও? আবু দাউদ, নাসাঈ এবং হাকেম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, বেহেশ্তিনীগণের মধ্যে সবচেয়ে বেশী মর্যাদাশালিনী হজরত খাদিজা বিনতে খোয়াইলিদ এবং ফাতেমা বিনতে মোহাম্মদ স.। আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে হাব্বান এবং হাকেম হজরত হোজায়ফা থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, এক ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হলেন। আমাকে সালাম করলেন এবং সুসংবাদ দিলেন যে, ফাতেমা জান্নাতিনীগণের নেত্রী। অন্য এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, ফাতেমা জান্নাতবাসিনীগণের অধ্ববর্তিনী, মরিয়ম ব্যতীত । হজরত উম্মে সালমার উদ্ধৃতি দিয়ে তিরমিজি বলেছেন, হজরত ফাতেমা বলেন, আমাকে রসুল স. জানিয়েছেন, তুমি জান্নাতী ললনাদের নেত্রী, মরিয়ম বিনতে ইমরান ব্যতীত । এই বর্ণনাছয় দৃষ্টে বোঝা যায়, হজরত ফাতেমা মরিয়মের তুলনায় অনুত্তমা। কিন্তু এখানে একথাও প্রমাণিত হয়না যে, মরিয়ম ফাতেমা অপেক্ষা উত্তম। বোখারী ও মুসলিম হজরত মুসাওয়ার বিন মাখরামার বর্ণনাসুত্রে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, ফাতেমা আমার অংশ । এরকম বর্ণনা করেছেন আহমদ, তাফসীরে মাযহারী/১৯৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।