Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

0 সে বলিল, “হে আমার প্রতিপালক! আমাকে একটি নিদর্শন দাও।" তিনি বলিলেন, 'তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইংগিতে ব্যতীত কথা বলিতে পারিবে না। আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তীহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে ।” বিবি মরিয়মের অলৌকিক রিজিক প্রাপ্তি থেকে একটি সুপ্ত ইচ্ছে জেগে উঠলো হজরত যাকারিয়া আ. এর মনে। বয়োবৃদ্ধ ছিলেন তিনি। তাঁর স্ত্রীও গর্ভধারণের বয়স পেরিয়েছিলেন অনেক আগেই । তবুও হজরত য্কারিয়া আ. আল্লাহতায়ালার কাছে প্রার্থনা জানালেন একটি সন্তানের জন্যে । আল্লাহতায়ালার ক্ষমতা অপার । তিনি যা চান তাই হয়। তিনি যেমন মরিয়মকে অলৌকিক উপায়ে আহার্য দান করতে পারেন তেমনি সন্তান লাভের সময় বিগত হলেও সন্তান দিতে পারেন । তাই তিনি প্রার্থনা জানালেন, হে আমার প্রতিপালক ! আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ সন্তান দান করো । হজরত যাকারিয়া ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান মাশায়েখ। কোরবানী উপস্থাপন করা, কোরবানী গাহের দরোজা উন্মুক্ত করা __ এ সমস্ত দায়িত্ব ছিলো তার। বিনা অনুমতিতে তীর প্রকোষ্ঠে কেউ প্রবেশ করতে পারতো না। কিন্তু একদিন তিনি যখন নামাজে দণ্ডায়মান, তখন শ্বেতবস্ত্র পরিহিত এক যুবকরূপে প্রকোষ্টে প্রবেশ করলেন হজরত জিব্রাইল আ.। তিনি সম্বোধন করলেন, যাকারিয়া ! আল্লাহতায়ালা তোমাকে সুসংবাদ জানাচ্ছেন, তোমার পুত্র সন্তান হবে। তার নাম হবে ইয়াহ্হিয়া। সে হবে আল্লাহের বাণীর সমর্থক (ঈসা কালেমাতুল্লাহের সমর্থক) । হবে পুণ্যবানদের অন্তর্ভত একজন নবী, নেতা এবং ইন্দ্রিয় বিজয়ী । হজরত যাকারিয়া জিব্রাইল আ. এর প্রতি দৃষ্টিপাত না করেই তার প্রার্থনায় নিবেদন করলেন, হে আমার প্রতিপালক ! আমি বয়োবৃদ্ধ । আমার স্ত্রীও বন্ধ্যা। পুত্রসন্তান কেমন করে হবে! __ এ রকম বিষ্ময়বোধ মানুষের স্বতাবজাত প্রকৃতপক্ষে সন্তান লাভের অলৌকিক ঘটনাটি কীভাবে ঘটবে তাই জানতে চাইছিলেন তিনি । তাকে এবং তীর স্ত্রীকে কি যৌবনকাল ফিরিয়ে দেয়া হবে। না কেবল স্ত্রীর বন্ধ্যাত্ব দূর করে দেয়া হবে। নাকি অন্য কোনো স্ত্রীর মাধ্যমে সন্তান দেয়া হবে, ইত্যাকার অনেক কৌতুহলের দোলায় দোদুল্যমান ছিলেন তিনি । হজরত যাকারিয়ার বয়স ছিলো তখন বিরানব্বই বৎসর, কালাবী এ কথা বলেছেন। আর জুহাক বলেছেন, তার বয়স ছিলো একশ' বিশ বছর এবং তার স্ত্রীর বয়স ছিলো অষ্টানব্বই বছর। আল্লাহতায়ালা কর্তৃক প্রেরিত সুসংবাদে পূর্ণ আস্থা রেখে হজরত যাকারিয়া যখন একটি নিদর্শন চাইলেন, তখন তাকে জানানো হলো, এক সময় যখন এমন হবে যে, আল্লাহতায়ালার অত্যধিক জিকির এবং সন্ধ্যা ও সকালে তার পবিত্রতা ও ৃ তাফসীরে মাযহারী/১৯৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।