Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

“মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছি' -__ হজরত ঈসা আ. মায়ের কোলে থেকে মানুষের সঙ্গে কথা বলতেন, জন্মান্ধকে চক্ষুদান করতেন, কুষ্ঠরোগ নিরাময় করতেন, মৃতকে করতেন জীবিত। আর আকাশ থেকে তার জন্য খাদ্য অবতীর্ণ হতো । “ও পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি" __ এর ব্যাখ্যা আগে দেয়া হয়েছে। ইহুদী এবং নাসারারা তার ব্যাপারে সীমালংঘন করতো । ইহুদীরা বলতো, তিনি অসৎ মায়ের সন্তান আর নাসারারা বলতো তিনি আল্লাহ্‌র সন্তান (আমরা আল্লাহতায়ালার সাহায্যপ্রার্থী)। “আল্লাহ্‌ ইচ্ছা করিলে তাহাদের পরবতীরা তাহাদের নিকট স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পর পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না; কিন্ত তাহাদের মধ্যে মতভেদ ঘটিল। ফলে তাহাদের কতক বিশ্বাস করিল এবং কতক সত্য প্রত্যাখান করিল'__'আল্লাহ্‌ ইচ্ছা করিলে” একথায় আল্লাহতায়ালার ইচ্ছার সর্বময়তা প্রমাণিত হচ্ছে। তিনি হেদায়েতকারী, বিপথে পরিচালনকারী, ক্ষমাশীল, রোষসম্পনু, প্রতিশোধ গ্রহণকারী এবং করুণাময় ৷ তাই তার ইচ্ছার প্রতিফলনের কারণে মানুষও বিভিন্ন রকমের হয় । কেউ সত্যপথানুসারী । কেউ ভ্রষ্ট। হজরত আবু মুসা রা. থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রসুলুল্লাহ স. বলেছেন, আল্লাহতায়ালা সমস্ত সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন। তারপর তাদের উপর নিক্ষেপ করেছেন নিজের নূর সেই নূর যে পেয়েছে সে হেদায়েতপ্রাপ্ত, যে পায়নি সে ভ্রষ্ট। তাই আমি বলি, আল্লাহতায়ালার জ্ঞান অনুযায়ী কলমের লেখা শেষ । আহমদ ও তিরমিজি । ইমাম বাগবী বলেন, একব্যক্তি হজরত আলী রা. কে জিজ্ঞেস করলেন, হে আমিরুল যুমিনিন! আমাকে তকদীরের বিষয়ে বলুন ৷ তিনি জবাব দিলেন, এপথ দুর্জয় । অগ্রসর হয়োনা। সে পুনরায় একই কথার অবতারণা করলে তিনি বললেন, এ এক গোপন রহস্য। অনুসন্ধিৎসু হয়োনা। লোকটি আবারো তার কথার পুনরাবৃত্তি করলো । তখন তিনি বললেন, সে এক সুগভীর সমুদ্র। সেখানে প্রবেশ করতে চেয়োনা। মানুষের জ্ঞান গবেষণা এ বিষয়টিকে স্পর্শ করতে পারেনা । অতলান্ত সমুদ্রে ডুবে যাওয়া যেমন আত্মহনন বই কিছু নয়, তেমনি অদৃষ্টের অনুসন্ধানও নিশ্চিত ক্ষতিসাধন । হজরত আয়েশা সিদ্দিকা রা. বলেছেন, আমি রসুলুল্লাহ স. কে বলতে শুনেছি, অদৃষ্টের বিষয়ে যে বাক্যালাপ করবে, কিয়ামতের দিনে সে জিজ্ঞাসিত হবে। যে এব্যাপারে প্রশ্ন করবেনা, তাকেও প্রশ্ন করা হবে না। ইবনে মাজা। হজরত উবাই ইবনে কাব বলেছেন, আল্লাহপাক যদি আসমান ও জমিনের অধিবাসীদের শাস্তি দেন তবে তাকে জুলুম বলা যাবে না। যদি দয়া করেন তবে . তাফসীরে মাযহারী/১৯ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।