তাদের বংশসুত্রেই এসেছেন। 'আলাল আলামীন" অর্থ সমগ্র বিশ্বজগত, যাতে মনুষ্যজগত ও ফেরেশতা জগতও অন্তর্ভুত। ইব্রাহিমের বংশধরের মধ্যে তিনি সহ মুসা আ. ঈসা আ. এবং হজরত মোহাম্মদ স. ও শামিল । প্রকাশ থাকে যে, তারা সকল ফেরেশতা এবং সকল মানুষ থেকে উত্তম ছিলেন। তাই এই আয়াত বিশেষ মানুষকে বিশেষ ফেরেশতা অপেক্ষা উত্তম প্রমাণিত করেছে । বাগবী হজরত ইবনে এবং ইয়াকুবের সন্তান। আমরাই তীদের দ্বীনের উপর প্রতিষ্ঠিত। তখন আল্লাহতায়ালা এই আয়াত নাজিল করেন । উদ্দেশ্য, তাদের বংশ বা তাদের বংশের শেষ নবী হজরত মোহাম্মদ স. আল্লাহতায়ালার মনোনীত । অথচ তোমরা তার অনুসরণ বিমুখ । সুতরাং তোমাদের দাবী কীভাবে সত্য বলে গণ্য হতে পারে! বায়যাবী লিখেছেন, ইতোপূর্বে উল্লেখিত আয়াতে আল্লাহতায়ালা রসুলের আনুগত্যকে অপরিহার্য করে দিয়েছেন এবং প্রকাশ করে দিয়েছেন যে, রসুলের অনুসরণই আল্লাহতায়ালার ভালোবাসা লাভের কারণ । তাই পরের আয়াতে পূর্ববর্তী নবী রসুলদের মর্যাদা বর্ণনা করে নবীদের আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াতে নবী __ আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তোষ লাভের কথা যেমন বিবৃত হয়েছে তেমনি অনুসরণবিমুখতার কারণে তীদের শক্রদের লাঞ্কনা এবং ধ্বংসের দিকেও ইঙ্গিত করা হয়েছে। যেমন, আদম আ. এর দুশমন ইবলিসকে দেয়া হয়েছে অভিসম্পাত, নৃহ আ. এর শক্রদেরকে দেয়া হয়েছে সলিলসমাধি, হজরত ইব্রাহিম আ. এর সময়ের সমস্ত মানুষ ছিলো কাফের ৷ তাদের বিরুদ্ধে তিনি নবী ইব্রাহিমকে মনোনীত করেছেন এবং তার শক্রদেরকে লাঞ্কিত করেছেন। হজরত মুসা আ. এবং হারুন আ. কে যাদুকরদের উপর বিজয়দান করেছিলেন । ফেরাউন ও তার সৈন্যদের বিশাল বাহিনীকে ডুবিয়ে দিয়েছিলেন নীল দরিয়ায় । আমি বলি, হজরত ঈসা আ. কে আকাশে উঠিয়ে নেয়া হলে তার অনুসারীরা অত্যন্ত বিপর্যস্ত বোধ করলেন। কিন্তু আল্লাহতায়ালা তাদেরকে প্রবল করলেন এবং কাফেরদের উপরে কিয়ামত পর্যন্ত তাদেরকে প্রবল থাকার ঘোষণা দিলেন, “আর যারা তোমার কথা মান্য করে তাদেরকে কিয়ামত পর্যন্ত সত্য প্রত্যাখ্যানকারীদের উপরে বিজয়ী করবো ।” হজরত আদম আ. হজরত নূহ আ. এবং আলে ইবাহিম ও আলে ইমরানের কথা এ কারণেই উল্লেখ করা হয়েছে। রসুলে পাক স. এর কথা উল্লেখ করা হয়নি এ কারণে যে, সমগ্র মানবতার উপরে তার বিশাল বিজয়ের পরিকল্পনা রয়েছে সামনে । তার বিজয়ের সূচনা হবে অতি সত্তরই। উপরোগ্লিখিত নবী চতুষ্টয়ের মাধ্যমে ব্যাপক বংশবিস্তৃতি ঘটেছে। তারা ছিলেন একে অন্যের বংশ সম্পর্কিত এবং পরস্পর পরস্পরের সাহায্যপুষ্ট ৷ তাদের তাফসীরে মাযহারী/১৮৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।