Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালার ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ মেনে নিতে হবে। মহব্বত যেহেতু আল্লাহতায়ালার দান, আর সকল দানের মাধ্যম যেহেতু নবী রসুলগণ, তাই তাদের অনুসরণের মাধ্যম ব্যতিরেকে ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আল্লাহ্র রসুলের অনুসরণ না হওয়াই ভালোবাসা না হওয়ার প্রমাণ। এরকম ভালোবাসার দাবীকে আল্লাহতায়ালার কিতাব মিথ্যা প্রতিপন্ন করেছে। বলা হয়েছে, আল্লাহতায়ালা ভালোবাসবেন তখনই, যখন মানুষ নবী-আনুগত্যকেই একমাত্র আচরণীয় জীবনাদর্শ করবে। একটি প্রশ্ন ঃ এই আয়াত থেকে বোঝা যায়, নবী আনুগত্যের পরিণামফলই আল্লাহতায়ালার ভালোবাসা । অর্থাৎ প্রথমে বান্দার ভালোবাসা আল্লাহতায়ালার প্রতি। পরে আল্লাহতায়ালার ভালোবাসা বান্দাদের প্রতি । কিন্তু ইতোপূর্বে বলা হয়েছে মহব্বতের সূচনা হয় আল্লাহতায়ালার দিক থেকেই । জবাবে একথা বলা যেতে পারে, দু'টি অবস্থাই সঠিক। আল্লাহতায়ালার ভালোবাসা বান্দারা পায় দুই ভাবেই । প্রথমে আল্লাহতায়ালার নিকট থেকে দান হিসেবে পরে নবী আনুগত্যের পরিণাম হিসেবে । প্রেম ভালোবাসার শেষ ফল ক্ষমা প্রান্তি। আল্লাহতায়ালা তাই বলেছেন, “আল্লাহতায়ালা তোমাদের গোনাহ্‌ মাফ করে দিবেন। আল্লাহ্তায়ালা ক্ষমাশীল দয়াময় ।' বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মুনাফিক আবদুল্লাহ্‌ ইবনে আনুগত্য হিসাবে চালিয়ে দিতে চায় । ভাবখানা এই যেনো আমরা তাকে ওরকম ভালোবাসি যেমন খৃষ্টানেরা ঈসাকে ভালোবাসে । তখন অবতীর্ণ হলো, “বলো আল্লাহ্‌ ও রসুলের অনুগত হও ।' এর অর্থ আল্লাহ্‌ এবং তার রসুলের অনুসরণ সমার্থক। রসুল স. এর অনুসরণই আল্লাহতায়ালার অনুসরণ । এজন্য তিনি স. রা. গণ আরজ করলেন, “হে আল্লাহ্‌র রসুল, অস্বীকারকারী কারা? তিনি বললেন, আমার কথা যারা মানবে তারা বেহেশ্তী আর যারা মানবেনা তারা অস্বীকারকারী। বোখারী ও মুসলিম । এই হাদিসে রসুল স. তাঁর অনুসারীদের জান্নাতী বলেছেন । অন্যত্র বলেছেন, যে ব্যক্তি মোহাম্মদের অনুসরণ করলো, সে আল্লাহ্তায়ালারই অনুসরণ করলো এবং যে মোহাম্মদের অবাধ্য হলো সে আল্লাহতায়ালার অবাধ্য হলো । বোখারী । আল্লাহ্‌ ও তার রসুলের অনুসরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের। কাফেররা আল্লাহতায়ালার ভালোবাসার পাত্র নয়। আল্লাহতায়ালার মহব্বত কেবল মুমিনদের জন্যই নির্ধারিত । মূলকথা এই যে, রসুলের অনুসরণ থেকে বিরত থাকাই ূ তাফসীরে মাযহারী/১৮৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।