Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

শাস্তি হবে না। শাস্তি হবে নামমাত্র । তাদের এই মনগড়া ধারণাই তাদেরকে প্রবঞ্চিত করেছে। তারা আরো ধারণা করে, তাদের পূর্বপুরুষগণ যেহেতু নবী ছিলেন, তাই তাদের সুপারিশ তারা পাবেই। তাদের সামনে হজরত ইয়াকুব আ. এর সঙ্গে আল্লাহতায়ালার কৃত প্রতিশ্রুতির বিষয়টিও ছিলো। আল্লাহতায়ালা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইয়াকুব আ. এর বংশধরদেরকে তিনি শাস্তি দিবেন না। কিন্তু সেই দিন তাদের কী অবস্থা হবে, যেদিন আল্লাহতায়ালা তাদেরকে একত্রিত করবেন এবং প্রত্যেকের অর্জিত কর্মের প্রতিফল দান করবেন । হজরত কাতাদা বলেছেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে, রসুল স. প্রার্থনা করেছেন, হে আমার প্রতিপালক! পারস্য ও রোমের শাসনভার আমার উম্মতকে দান করো । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস এবং হজরত আনাস বিন মালেক বলেছেন, মক্কা বিজয় শেষে রসুল স. তার উম্মতের পারস্য ও রোম রাজ্যের শাসনভার লাভের সুসংবাদ পেলেন । মুনাফিক ও ইহুদীরা বলতে লাগলো, কোথায় মোহাম্মদ আর কোথায় প্রবল পরাক্রান্ত পারস্য ও রোম সাম্রাজ্য | মোহাম্মদ স. এর জন্য কি মক্কা এবং মদীনাই যথেষ্ট নয় | তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আল্লাহতায়ালা অবতীর্ণ করলেন পরবর্তী আয়াত । উপরের বর্ণনা দুটিতে বিরোধাভাস রয়েছে । কিন্তু আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত একটিই | আল্লাহতায়ালার নিকট রোম ও পারস্য রাজ্যের শাসনভার লাভের প্রার্থনা এবং সরাসরি বিজয়লাভের সংবাদ প্রচার দু'টোই সঠিক । প্রথমে প্রার্থনা । তারপর প্রার্থনা মঞ্তুর হওয়ার পর সুসংবাদ প্রচার । প্রার্থনা মঞ্জুরের বিষয়টি তিনি জানতে পেরেছিলেন ওহির মাধ্যমে । বায়যাবী লিখেছেন, খন্দক যুদ্ধের সময় যখন রসুল স. পরিখা খনন শুরু করলেন, তখন এই সিদ্ধান্ত দিলেন যে, প্রতি দশজন মিলে বিশ হাত মাটি খনন করতে হবে । খনন কার্য চলার সময় একস্থানে দেখা গেলো একটি বৃহৎ পাথর, যা ভাঙা সম্ভব হচ্ছিলোনা। অপসারণ ছিলো দুরূহ। হজরত সালমান ফারসীর মাধ্যমে সংবাদ পেয়ে রসুল স. ঘটনাস্থলে এলেন এবং কোদাল দিয়ে পাথরটির গায়ে এমনভাবে আঘাত করলেন যে, পাথরটি চুর্ণবিচুর্ণ হয়ে গেলো । আঘাতকালে এমন একটি আলো বিচ্ছরিত হলো, যাতে দৃষ্টিগোচর হলো মদীনার দুই প্রান্তরেখা। রসুল স. তকবীর উচ্চারণ করলেন। সাহাবীগণও উচ্চারণ করলেন, আল্লাহু আকবর । রসুল স. বললেন, এই আঘাতের আলোয় আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠলো হেরা (পারস্যের গুরুত্বপূর্ণ শহর)। রসুল স. পুনরায় আঘাত করলেন এবং বললেন, এই আঘাতে আমার দৃষ্টির সম্মুখে প্রত্যক্ষগোচর হয়ে উঠলো রোম সাম্রাজ্যের লাল টিলা সমূহ । পুনরায় আঘাত করলেন রসুল স.। বললেন, এবার আমার সামনে প্রতিভাসিত হলো ইয়ামেনের এ সমস্ত রাজ্য জয় করবে। তাফসীরে মাযহারী/১৭৭ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।