হাত দিয়ে ঢেকে ফেললো । এবং এর পর থেকে পড়তে শুরু করলে হজরত আবদুল্লাহ ইবনে সালাম বললেন, হে আল্লাহর রসুল! সে রজমের আয়াত ছেড়ে দিয়েছে। এই বলে তার কাছ থেকে তওরাত কিতাবটি নিয়ে তিনি নিজেই ইহুদীদেরকে শুনিয়ে দিলেন যে, বিবাহিত পুরুষ ও বিবাহিতা নারীর ব্যভিচার সাক্ষ্যসহ প্রমাণিত হলে সঙ্গেসার করে দাও। আর ব্যভিচারিণী গর্ভবতী হলে প্রসবকাল পর্যন্ত শাস্তি স্থগিত রাখো । রসুল স. এবার সঙ্গেসারের জন্য চূড়ান্ত নির্দেশ দিলেন। ইহুদীরা মনঃক্ষুগ্র হয়ে চলে গেলো । তখন এই আয়াত অবতীর্ণ হলো। হজরত কাতাদা বলেন, আয়াতের অর্থ _- ইহুদীদেরকে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের দিকে ডাকা হলো । কিন্তু তারা মুখ ফিরিয়ে নিলো । হজরত ইবনে আব্বাস থেকে জুহাক বলেছেন, আল্লাহতায়ালা ইহুদী ও নাসারা সম্প্রদায় এবং রসুল স. এর মধ্যে কোরআনকে মীমাংসাকারী নির্ধারণ করেছেন। আর কোরআন সিদ্ধান্ত দিয়েছে, ইহুদী ও নাসারাগণ সত্যানুসারী নয় । তাই তারা কোরআনের প্রতি বিমুখ । সুরা আলে ইমরান ঃ আয়াত ২৪, ২৫ নে রে ৮193৫ 4690654০71264568, 24519658৮86 4522৮-8 প্রা ০৫ 45 25৩ 28858 উঠি () এই হেতু যে তাহারা বলিয়া থাকে “অগ্নি দিন কতক ব্যতীত আমাদিগকে স্পর্শ করিবে না।' তাহাদের নিজেদের দ্বীন সম্বন্ধে তাহাদের মিথ্যা উত্তাবন তাহাদিগকে প্রবঞ্চিত করিয়াছে। 0 কিন্তু সেই দিন, যাহাতে কোন সন্দেহ নাই, তাহাদের কী অবস্থা হইবে? যে দিন আমি তাহাদিগকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে, এবং তাহাদের প্রতি কোন অন্যায় করা হইবে না! আল্লাহতায়ালার আযাব সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে ইহুদীরা বিষয়টিকে হান্কা মনে করতো । তাদের ধারণা, দোজখের আগুন তাদেরকে স্পর্শ করতেই পারে না। যদি করে তবে তা মাত্র চল্লিশ দিনের জন্য করবে । এবং তা করবে তাদের পূর্বপুরুষদের চল্লিশ দিনের বাছুর পূজার জন্য । আর সে শাস্তিও পূর্ণ তাফসীরে মাযহারী/১৭৬ ূ ॥|॥11.011100119.001
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।