Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান £ আয়াত ২৩ ১3155458055 রর 2 ০০5 তি বিকার 2) 8 (4৮১4৮ স্এগ) ০৫১২১১% 0 তুমি কি তাহাদিগকে দেখ নাই যাহাদিগকে কিতাবের কিছু অংশ প্রদান করা হইয়াছিলো? তাহাদিগকে আল্লাহের কিতাবের দিকে আহবান করা হইয়াছিলো যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়; অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাড়ায়, আর তাহারাই পরাঙমুখ; এখানে আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে, তওরাত সম্পর্কে তাদের জ্ঞান সামান্যই তাছাড়া তওরাতের সকল হুকুম আহকামের প্রতি তারা বিশ্বাসীও নয়। তাই রসুল স. তাদেরকে তওরাতের সিদ্ধান্তের প্রতি আহবান জানালে তারা গড়িমসি করেছে। কালাবী, আবু সালেহর বর্ণনা হতে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, খয়বরের একজন পুরুষ ও একজন নারী ব্যভিচার করলো । তওরাতের নির্দেশ হচ্ছে, তাদেরকে রজম করতে হবে (কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ্রস্তরাঘাতে হত্যা করতে হবে)। অপরাধী ও অপরাধিনী ছিলো প্রভাবশালী । তাই ইহুদীরা তাদেরকে রজম করার ব্যাপারে দ্বিধাৰিত হলো । তারা বিষয়টি রসুল স. এর নিকটে এই ধারণায় পেশ করলো যে, হয়তো রজম থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু রসুল স. অপরাধীদ্য়কে রজম করতে নির্দেশ দিলেন । নোমান বিন আউফা এবং বাহরী বিন আমর বললো, মোহাম্মদ! আপনার সিদ্ধান্ত ভুল। রসুল স. এরশাদ করলেন, তওরাত আনো। মীমাংসা হবে তওরাত অনুযায়ীই । তারা বললো, আপনি ঠিকই বলেছেন! রসুল স. বললেন, তোমাদের মধ্যে তওরাতের সবচেয়ে বড় আলেম কে? তারা বললো, ফদকের অধিবাসী ইবনে সুরিয়া। এর পর ইবনে সুরিয়াকে ডেকে আনা হলো মদীনায় । ইত্যবসরে তার অবস্থা সম্পর্কে হজরত জিব্রাইল আ. রসুল স. কে জানিয়ে দিলেন। সে হাজির হলে রসুল স. বললেন, তুমি কি ইবনে সুরিয়া? সে জবাব দিলো, হ্যা। রসুল স. বললেন, ইহুদীদের মধ্যে সবচেয়ে বড় আলেম কি তুমি? সে বললো, মানুষেরা এ রকমই মনে করে। রসুল স. তাকে তওরাত পড়তে নির্দেশ দিলেন। সে পড়তে শুরু করলো । পড়তে পড়তে সে যখন রজমের আয়াতের নিকট এলো, তখন আয়াতটি তাফসীরে মাযহারী/১৭৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।