Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী, হজরত ওবায়দা বিন জাররাহ্‌র উক্তি বর্ণনা করেন, হজরত জাররাহ বলেছেন, আমি রসুল স. এর নিকট আরজ করলাম, হে আল্লাহর রসুল! কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে কার? রসুল স. বললেন, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করেছে অথবা তাকে অমান্য করতে উদ্যত হয়েছে এবং সৎকাজ করতে নিষেধ করেছে। এরপর রসুল স. “যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে.....তাদের কোনো সাহায্যকারী নেই” __ এই আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর পুনঃ এরশাদ করলেন, হে ওবায়দুল্লাহ ! বনী ইসরাইলেরা একই সময়ে তেতাল্লিশজন নবীকে হত্যা করেছিলো । এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছিলো দিনের প্রথম ভাগে । তাদের প্রকৃত অনুসারী একশত বিশজন পুণ্যশীল ব্যক্তি সংকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে যখন উদ্যত হলেন, তখন তাদেরকেও শহীদ করে দিলো পাপিষ্ঠরা। এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো দিবসের শেষ ভাগে । ওই পাপিষ্ঠদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে । আয়াতের শেষাংশে আল্লাহতায়ালা তার প্রিয়তম নবীকে নির্দেশ দিয়েছেন, আপনি তাদেরকে মর্ম্ুদ শাস্তির সংবাদ দিন। সুরা আলে ইমরান $ আয়াত ২২ পার্টি ০৮৯17) পঠ পু ত:৯১১। পা »প ১০১ ০ শত ১৪৮৯৩৬০৬৮৮৩: ৬এ৭ চিতা ০০১৮০০৮৭ 7] এই সব লোক, ইহাদের ইহকাল ও পরকালের কার্যাবলী নিম্ল হইবে এবং তাহাদের কোন সাহায্যকারী নাই৷ ইবনে মুনজির, ইবনে ইসহাক, ইবনে জারীর এবং ইবনে আবী হাতেম, হজরত ইকরামার বর্ণনায় হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, রসুল স. একবার ইহুদীদের এক বিদ্যায়তনে গমন করে ইহুদীদেরকে আল্লাহতায়ালার দিকে আহবান জানালেন । ইহুদী নাঈম বিন আমর এবং হারেস বিন জায়েদ জিজ্ঞেস করলো, মোহাম্মদ তৃমি কোন ধর্মে আছো? তিনি স. বললেন, ইব্রাহিমের ধর্মে আছি। তারা বললো, ইব্রাহিম তো ইহুদী ছিলেন। রসুল স. বললেন, তবে এসো । আমাদের ও তোমাদের মধ্যে ফয়সালা হোক তওরাতের মাধ্যমে । এ প্রস্তাব তারা মানলোনা ৷ তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত __ তাফসীরে মাযহারী/১৭৪ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।