Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন। আমি আমার সাক্ষ্যকে আল্লাহর নিকট জমা রাখছি। আর ইসলাম আল্লাহ্র নিকট একমাত্র দ্বীন -_- আমার এই সাক্ষ্য আল্লাহর নিকট আমার জমানো সম্পদ । নামাজ শেষে তার এ সমস্ত কথা সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, আমাকে আবদুল্লাহর বর্ণনাসূত্রে আবু ওয়ায়েল বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, এ রকম সাক্ষ্যদাতাকে যখন কিয়ামতের দিন আল্লাহ্র সকাশে দন্ডায়মান করানো হবে; তখন আল্লাহ বলবেন, “এই বান্দার জন্য আমার নিকটে রয়েছে এক অঙ্গীকার, এখনই আমার অঙ্গীকার পূরণের সময় । আমি আমার এই বান্দাকে বেহেশতে প্রবেশ করাবো ।" বাগবী, তিবরানী, বায়হাকী । বায়হাকীর বর্ণনাসূত্রটি অবশ্য দুর্বল। আল্লাহতায়ালার মনোনীত ধর্ম যে ইসলাম -__ একথা তওরাত ও ইঞ্জিলেও ঘোষিত হয়েছে। কিন্তু আহলে কিতাবগণ আল্লাহতায়ালার এই চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারেও মতানৈক্য করবার ধৃষ্টতা দেখিয়েছে । তাদের কেউ কেউ অস্বীকার করেছে মোহাম্মদ স. এর নবুয়তকে । আবার কেউ কেউ বলেছে, তিনি কেবল আরববাসীদের নবী । তাদের এ সমস্ত মতানৈক্য অজ্ঞতাবশতঃ ছিলো না, ছিলো হিংসাবশতঃ। নেতৃত্ব ও রাজত্বের অবসান চিন্তাই তাদেরকে হিংসুক করে তুলেছিলো। ইবনে জারীর, হজরত মোহাম্মদ বিন জাফরের উক্তি উল্লেখ করেছেন, এই আয়াত নাজরানের খৃষ্টানদের সম্পর্কে নাজিল হয়েছে। তাদেরকে দেয়া হয়েছিলো ইঞ্জিল, যাতে তাদের বিকৃতবিশ্বাসবিরোধী প্রমাণ মওজুদ ছিলো । তবু তারা প্রচার করতো, হজরত ঈসা আল্লাহতায়ালার পুত্র। অপরদিকে ইহুদীরাও ছিলো আল্লাহতায়ালার প্রমাণের সাথে মতানৈক্যকারী ৷ তারা আল্লাহতায়ালার এই ঘোষণা জানতো যে, হজরত ঈসা আল্লাহতায়ালার বান্দা ও রসুল। তবুও কুটিলতাশ্রয়ী ইহুদীরা হিংসা বশতঃ মতানৈক্য করলো! হজরত ঈসার নবুয়তকে অস্বীকার করলো তারা, তার পবিভ্রা জননীকে দিলো ব্যভিচারের অপবাদ। ইবনে আবী হাতেম, রবী*র উক্তি উদ্ধৃত করে বলেছেন, হজরত মুসা আ. মৃত্যুর পূর্বক্ষণে বনী ইসলাইলের সত্তরজন আলেমকে ডাকলেন এবং তাদের কাছে আমানত রাখলেন পবিত্র তওরাত। তার স্থলাভিষিক্ত করলেন ইউশা ইবনে নুনকে। তিনশ* বছর অতিবাহিত হলো, তার পর দেখা দিলো মতপার্থক্য । এই আয়াতে মতপার্থক্য বলতে ওই সত্তরজন আলেমের অধস্তন অপদার্থ সন্তানদেরকেই বোঝানো হয়েছে। কেবল মতপার্থক্য নয়, তারা শুরু করলো রক্তক্ষয়ী হানাহানি । বিশৃংখলা যখন চরম রূপ নিলো, তখন আল্লাহতায়ালা তাদের উপরে অত্যাচারী রাজা বখত নসরকে প্রবল করে দিলেন। বলে যে, আল্লাহতায়ালার নিদর্শন প্রত্যাখ্যানকারীদের হিসাব গ্রহণে অথবা শাস্তি প্রদানে তিনি অত্যন্ত তৎপর । তাফসীরে মাযহারী/১৭১ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।