একথাও গৌরবপ্রকাশক নয় । আল্লাহ্ ছাড়া সবাই আমার পতাকার নিচেই থাকবে এবং সর্বপ্রথম পুনরুথিত হবো আমিই __ একথাও গৌরবপ্রকাশক নয়। আমিই সর্ব প্রথম সুপারিশকারী হবো। এবং আমার সুপারিশ কবুলও হবে । আহমদ, তিরমিজি, ইবনে মাজা । হজরত ইবনে আব্বাস রা. বলেছেন, সাহাবীগণ কথপোকথন করছিলেন, এমন সময় রসুলে আকদাস স. উপস্থিত হলেন। একজন সাহাবী বললেন, আল্লাহ্ হজরত ইব্রাহিম আ. কে খলিল বানিয়েছেন! দ্বিতীয়জন বললেন, আল্লাহ্ মুসা আ. এর সঙ্গে কথা বলেছেন। তৃতীয়জন বললেন, ঈসা আ. কলেমাতুল্লাহ এবং রুহুল্লাহ্। চতুর্থজন বললেন, হজরত আদম আ. সফিউল্লাহ । রসুল স. বললেন, তোমরা ঠিকই বলেছো । কিন্তু আমি যে আল্লাহতায়ালার বন্ধু। একথা গৌরব প্রকাশার্থে নয় । আমিই প্রথম বেহেশতের দরোজায় করাঘাত করবো । আল্লাহ্ আমার জন্য বেহেশত উন্মুক্ত করে দেবেন । বেহেশ্তে প্রথম প্রবেশকারী আমি। এসময় আমার সঙ্গে থাকবে একদল ফকির ও মিসকিন -- একথাও গৌরব প্রকাশার্থে নয়। আমি সেসময় পূর্বাপর সকল মানুষের চেয়ে অধিক সম্মানিত হবো । একথাও গৌরব প্রকাশার্থে নয় । তিরমিজি, দারেমী । হজরত জাবের রা. বর্ণিত হাদিসে বলা হয়েছে, রসুলে পাক স. বলেছেন, আমি সমস্ত নবী ও রসুলদের সদার __ একথা আত্মগৌরবমূলক নয় । আমি শেষ নবী__একথাও আত্মগৌরবমূলক নয় । আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগ্রে আমার সুপারিশ গৃহীত হবে __ একথাও আত্মগৌরবমূলক নয়। দারেমী। হজরত উবাই ইব্নে কাব রা. হতে বর্ণিত হয়েছে, রসুলে করিম স. বলেছেন, কিয়ামতের দিনে নবীদের ইমাম হবো আমিই । তাদের পক্ষ থেকে বক্তব্যপ্রদানকারী এবং সুপারিশকারীও হবো আমি -_ একথা আত্মগৌরবমুক্ত ৷ তিরমিজি । হজরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রসুলুল্লাহ স. বলেছেন, মৃত্তিকা থেকে আমিই প্রথম উথ্থিত হবো। আল্লাহতায়ালা আমাকে বেহেশৃতি পোশাক পরাবেন। আমি আরশের ডানপাশে দীড়াবো ৷ এখানে আর কেউ দীড়াতে পারবেনা । তিরমিজি । হজরত আবু হোরায়রা হতে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ্ স. বলেছেন, আল্লাহ্ আমাকে অসিলা করবেন। সাহাবাগণ নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল, অসিলা কী? রসুল স. বললেন, বেহেশতের উচ্চ স্থান, সেখানে একব্যক্তি পৌছবে ৷ আমি ইচ্ছা করি সে ব্যক্তি হবো আমিই । তিরমিজি । এই সমস্ত হাদিস একজন বর্ণনাকারী দ্বারা বর্ণিত হলেও উম্মতেরা একে গ্রহণ করেছেন। ইমাম বাগবী র. লিখেছেন, অন্য নবীগণকে পৃথক পৃথক ভাবে দেয়া তাফসীরে মাযহারী/১৭ ॥|॥11.011100117.001 ২
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।