Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

যারা পাপ করতো। তওবাও করতো । এবং আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিতেন । মুসলিম, ইমাম আহমদ । আবু ইয়ালী হজরত আবু সাঈদ থেকে এ রকমই বর্ণনা করেছেন। ১ তি ৪৪-14-4451 21045 ০2৩০1 ১১71228 চাতক 20 7 আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। ফেরেশতাগণ এবং ন্যায়ে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ্‌ নাই এবং তিনি ন্যায়-নীতিতে প্রতিষ্ঠিত, পরাক্রমশালী, প্রজ্ঞাময় । বাগবী, কালাবী থেকে বর্ণনা করেছেন, শামদেশের দু'জন ইহুদী আলেম রসুল পাক স. এর দরবারে হাজির হলেন । মদীনায় এসেই তারা বলতে শুরু করলেন, এ তো সেই শহর যেখানে আবির্ভূত হবেন শেষ নবী মোহাম্মদ । রসুল স. কে দেখেই তারা চিনতে পারলেন । বললেন, আপনি কি মোহাম্মদ? তিনি বললেন, হ্যা । তারা পুনরায় বললেন, আপনি কি আহমদ? রসুল স. বললেন, আমি আহমদও। মোহাম্মদও ৷ তারা বললেন, আমরা একটি প্রশ্ন করতে চাই? উত্তর দিতে পারলে আমরা আপনাকে মেনে নেবো ৷ রসুল স. বললেন, বলুন । তারা বললেন, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে । অতঃপর ইহুদী আলেম দু'জন মুসলমান হয়ে গিয়েছিলেন । হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ সকল প্রাণীর শরীর তৈরীর চার হাজার বছর আগে রূহ (প্রাণ) সৃষ্টি করেছেন। তারও চার হাজার বছর আগে নির্ধারণ করেছেন তাদের রিজিক । সৃষ্টির অভ্যুদয়ের পূর্বে আল্লাহ ছিলেন একা । আকাশ পৃথিবী ছিলো না। পাপ পুণ্যও ছিলো না। তখনই তিনি তার এককত্রে সাক্ষ্য ঘোষণা করেছিলেন। আল্লাহতায়ালার সাক্ষ্য ঘোষণার পর এই আয়াতে ফেরেশতা এবং ন্যায়ে প্রতিষ্ঠিত জ্ঞানীগণের সাক্ষ্য দানের কথা বলা হয়েছে ন্যায়ে প্রতিষ্ঠিত জ্ঞানীগণ আল্লাহতায়ালাকে ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত বলে বিশ্বাস রাখেন। দান এবং জ্ঞান __ সকল বিষয়েই আল্লাহ ন্যায়নীতিতে সুস্থির ৷ তিনি মালিকুল মুলক, সারা জাহানের অধিপতি । আপন পরিকল্পনা অনুযায়ী তিনি তার বিশাল রাজ্য পরিচালনা করেন। পুণ্য প্রদান করতে অথবা শাস্তি প্রদান করতে তিনি বাধ্য নন। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। এই আয়াতের তাফসীর মোতাজিলা মতের সম্পূর্ণ তাফসীরে মাযহারী/১৬৯ ॥|॥11.01100119.00

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।