Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

রবিয়া হারাসী রা. বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমাকে স্বপ্রে বলা হয়েছে, একজন নেতা একটি গৃহ নির্মাণ করলেন । আপ্যায়ণের জন্য আহার্য প্রস্তুত করলেন। তারপর নিযুক্ত করলেন একজন আহবানকারীকে। যে সাড়া দিলো, সে ওই ঘরে প্রবেশ করতে পারলো এবং পানাহার করে পরিতৃপ্ত হলো। গৃহস্ামী (নেতা)ও আনন্দিত হলেন। যে বিমুখ থাকলো সে গৃহে প্রবেশ করতে পারলো না, পানাহারের সুযোগও পেলো না। তার প্রতি গৃহস্বামী অসস্তৃষ্ট হলেন। এর ব্যাখ্যায় রসুল স. বললেন, গৃহস্বামী হলেন আল্লাহ । আহবানকারী মোহাম্মদ স.। গৃহটি ইসলামের গৃহ । আর নিমন্ত্রণের স্থান বেহেশত । দারেমী । আমি বলি, পৃথিবীর বিস্ত-বৈভবকে আল্লাহ ভালোবাসেন না। তাই এদিকে মগ্ন হওয়া বাঞ্কনীয় নয়। আল্লাহ্তায়ালা বলেছেন, “আর আপনি কখনো ওই সমস্ত বস্তুর প্রতি দৃষ্টি নিবন্ধ করবেন না, যদ্বারা ভোগোন্নত্ত কাফেরেরা পরিতৃপ্ত হয়, ওসব তো শুধু পার্থিব জীবনের চমক ।' জান্নাতের বিস্ত-বৈভব আল্লাহতায়ালার পছন্দনীয় । এর প্রতি যারা আকৃষ্ট হয় তারাই প্রশংসার পাত্র। এ মতন আকৃষ্টিই আল্লাহতায়ালা চান। যেমন আল্লাহতায়ালা বলেছেন, 'এ রকম বস্তুর প্রতি লালসা করা উচিত।' পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, নতুনত্ের কলংকে কলংকিত ৷ এ সমস্ত ধ্বংসশীল বস্তু আল্লাহতায়ালার পূর্ণত্রে প্রতিচ্ছবিকে অবলম্বন করে অস্তিত্ লাভ করে এবং চোখ ধাধিয়ে দেয়। এ সমস্তের অস্তিত্ব আল্লাহতায়ালার অস্তিত্রে প্রতিচ্ছায়া তুল্য । যেমন, অজ্ঞতা অস্তিতৃশীল হয় প্রজ্ঞারূপে আল্লাহতায়ালার জ্ঞানের আবির্ভাবে। অক্ষমতা রূপ নেয় ক্ষমতার, আল্লাহতায়ালার ক্ষমতার সহায়তায় । সৃষ্টির এ রকম জ্ঞান ও ক্ষমতা প্রতিবিশ্বনির্ভর। এভাবেই চলেছে নিত্য নতুন সৃজনশীলতা । এতে কোনো কল্যাণ নেই, পূর্ণতাও নেই। এর পরিণাম নিশ্চিত ধ্বংস। কিন্তু আখেরাত এর বিপরীত । আখেরাত আল্লাহতায়ালার গুণাবলীর সাথে সম্পর্কিত বলে এর অস্তিত্ব হবে অক্ষয়, চিরস্থায়ী। তাই আখেরাতের আকর্ষণ আল্লাহতায়ালার আকর্ষণের মতো । আখেরাতের ভালোবাসা প্রকৃত অর্থে আল্লাহতায়ালারই ভালোবাসা । হজরত মোজাদ্দেদে আলফে সানী র. লিখেছেন, নবী এবং ওলীগণের আকর্ষণ আল্লাহ্‌ ব্যতীত আর কারো দিকে হয় না। কিন্তু দেখা যায় হজরত ইয়াকুব আ. হজরত ইউসুফ আ. এর প্রতি অত্যধিক আকৃষ্ট ছিলেন। রহস্য এই যে, হজরত ইউসুফ আ. এর সৌন্দর্য ছিলো অবিকল জান্নাতবাসীদের সৌন্দর্য ৷ তাই তার প্রতি মহব্বত প্রকৃতপক্ষে আল্লাহতায়ালারই মহব্বত ছিলো । রসুলে পাক স. এরশাদ করেছেন, আমি যদি কাউকে খলিল বেস্ধু) হিসাবে গ্রহণ করতাম, তবে গ্রহণ করতাম আবু বকরকে। কিন্তু তোমাদের সাথী যে আল্লাহকেই খলিল বূপে গ্রহণ করে নিয়েছে। মুসলিম । মাযহারী/১৬৫ ॥|॥11.01100117.00

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।