Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আপনজন বেহেশতে একত্রিত হবে। পরস্পরের দেখা সাক্ষাৎও হবে । আল্লাহ বলেছেন, আমি তাদের সন্তান সন্ততিদেরকে সমমর্যাদাভৃত করবো । তাদের আমলসমূহ বিন্দু পরিমাণও সংকুচিত করবো না। একবার রসুলে পাক স. কে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কি কোনো শিশু ভূমিষ্ঠ হবে? রসুল স. বললেন, সন্তান লাভের ইচ্ছা হলে গর্ভধারণের ঘটনা ঘটবে এক ঘন্টার মধ্যেই । জন্মলাভ করার পর শিশুর বয়স নির্ধারিত হবে জান্নাতবাসীর ইচ্ছানুসারে । তিরমিজি । তিরমিজি বলেছেন, এই হাদিসটি হাসান । বায়হাকীও এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন। হান্নাদ তার জুহুদ গ্রন্থে উল্লেখ করেছেন হজরত আবু সাঈদের বর্ণনা থেকে । আরো উল্লেখ করেছেন হাকেম এবং ইসপাহানী । জান্নাতে স্বর্ণরৌপ্যও থাকবে । বর্ণিত হয়েছে, আল্লাহতায়ালার এক জান্নাত এ রকম, যার ভবনসমূহ নির্মিত হয়েছে রূপা ও সোনার ইট দিয়ে, এগুলোকে জোড়া দেয়া হয়েছে মেশক আম্বর দিয়ে । বায্যার, তিবরানী । বায়হাকী হজরত আবু সাঈদ থেকে মারফু হাদিস বর্ণনা করেছেন, দুটি বেহেশত থাকবে রৌপ্য নির্মিত, যার তৈজসপত্র এবং আসবাবসামগ্রী সবই হবে রূপার । দু'টি বেহেশত হবে সোনার, তার তৈজসপত্র এবং আসবাবাদি সোনারই হবে । বোখারী, মুসলিম । বেহেশতে ঘোড়া ও চতুষ্পদ জন্তু থাকার কথাও জানা যায়। একবার এক বেদুইন বললেন, হে আলুাহর রসুল, আমি ঘোড়া ভালোবাসি । বেহেশতে কি ঘোড়া থাকবে? রসুল স. বললেন, তুমি বেহেশতে প্রবেশ করলে তোমাকে দেয়া হবে ইয়াকুতের ঘোড়া । তার দু'টি পাখা হবে । তোমাকে তাতে বসানো হবে। তারপর তুমি যেমনটি চাইবে, ঘোড়া তোমাকে তেমনিভাবে উড়িয়ে নিয়ে যাবে । হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি, হজরত আবু আইয়ুব থেকে । ইবনে মোবারক হজরত শফী বিন মানে থেকে লিখেছেন, রসুল স. বলেছেন, জান্নাতের আনন্দসন্তারের মধ্যে এরকম ব্যবস্থা থাকবে যে, তারা একে অপরের নিকট সাক্ষাত করতে গেলে উট এবং ঘোড়ায় চড়ে যাবে এবং জুমআর দিনে তাদেরকে দেয়া হবে লাগামবিশিষ্ট জীন সঙ্জিত ঘোড়া । সেগুলো কখনো মলমৃত্র পরিত্যাগ করবে না। আল্লাহ জান্নাতীদেরকে এগুলোর উপরে চড়িয়ে যেখানে নিতে ইচ্ছা করেন নিয়ে যাবেন। হজরত ইবনে আবুদ্ুনিয়া এবং আবু শায়েখ ও ইসপাহানী হজরত আলীর মারফু হাদিসে বর্ণনা করেন, বেহেশতের এক বৃক্ষের উচ্চ অংশ থেকে পোশাক পরিচ্ছদ এবং নিচের অংশ থেকে শাদা কালো মিশ্রিত সোনার ঘোড়া সৃষ্ট হবে। সেগুলোর জীন হবে মোতির এবং লাগাম হবে ইয়াকুতের তৈরী । সেগুলোর দু'টি করে ডানা থাকবে । ডানাগুলো হবে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। ঘোড়াগুলো মলমূত্র পরিত্যাগ করবে না। এগুলোর আরোহী হবেন আল্লাহর ওলীগণ। তারা উড়ন্ত ৃ তাফসীরে মাযহারী/১৬৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।