সৌন্দর্যের প্রতি আসক্তি মানুষের স্বভাবজ ব্যাপার । কাম্য বস্তু সকল সময়ের জন্যই প্রিয়। পার্থিব সৌন্দর্য পৃথিবীপ্রেমীদেরকে মোহিত করে। শারীরিক শক্তি, সুন্দর অবয়ব, সুন্দর পোশাক, ঘোড়া অথবা বৈভব, সম্মান __ এ সমস্তকে সুশোভিত করে দেয়া হয়েছে। নৈসর্গিক সৌন্দর্য মানুষকে অভিভূত করে। আল্লাহতায়ালা বলেছেন, “আমি নিকটবর্তী আকাশকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি।' অভ্যন্তরীণ সৌন্দর্যের দিকেও মানুষের আকৃষ্টি রয়েছে। এই আকৃষ্টি বিশুদ্ধতার দিকেও হতে পারে । অবিশুদ্ধতার দিকেও হতে পারে । যেমন, অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে, 'এবং তিনি তোমাদের অন্তরকে দিয়েছেন ইমানের প্রতি অনুরাগ ।' বিপরীত দিকের দৃষ্টান্ত এ রকম, “তাদের মন্দ আমল তাদের চোখে সুশোভিত করা হয়েছে । কামনা বাসনা প্রিয় বস্তুসমূহের প্রতি ধাবিত হয়। সৌন্দয্য নির্ধারিত হয় অন্তরের আকর্ষণের ভিত্তিতে । প্রেম, প্রেমাম্পদ, কামনা, দুই ধরনের সৌন্দর্য সৃষ্টি করে। ১. সদুপদেশ এবং সত্যান্বেষণ মিলিতভাবে এক প্রকার আকর্ষণ সৃষ্টি করে । ২. স্বাভাবিক বৃত্তি মানুষকে মগ্ন করে রাখে সম্পদ, সন্তান সম্তৃতি ও রমণীদের প্রতি । বিশুদ্ধতার প্রশ্ব এক্ষেত্রে মুখ্য কিছু নয়। লাইলী এবং লাইলীর মহব্বত -__ দুইই ছিলো কায়েসের কাছে প্রিয় । সে বলেছিলো,ইয়া ইলাহি, লাইলীর মহব্বত থেকে আমাকে বিচ্ছিন্ন কোর না। সাহেবে কাশ্শাফ লিখেছেন, আল্লাহতায়ালার নিকট থেকে পুণ্যার্জনের অভিলাষকে প্রবল করার মাধ্যমে পার্থিব শোভন সামগ্রীসমূহের আকর্ষণমুক্ত হওয়া সম্ভব৷ সতর্কতা ও বিরত থাকার অনুশীলন থাকতে হবে। পার্থিব আকর্ষণ মূলত আপন প্রবৃত্তিরই আকর্ষণ। এই আকর্ষণ মানবসত্তাকে পৃণ্যপথ থেকে সরিয়ে রাখে। সুশোভিত বস্তুসমূহের সুষ্টা আল্লাহ । এ সমস্তের প্রতি আকর্ষণও সৃষ্টি করেছেন তিনিই । করেছেন এ কারণে যে, বিপরীত পরিস্থিতির মাধ্যমেই পরীক্ষা সম্পন্ন হতে পারে। যেমন তিনি বলেছেন, 'ভূপৃষ্ঠের সমস্ত কিছুকে আমি সৌন্দর্যের উপকরণ করে দিয়েছি, যেনো আমি মানুষকে পরীক্ষা করে নিই _- অধিকতর উত্তম আমল সম্পাদনকারী কারা ।" দ্বিতীয়তঃ পৃথিবী আমলের স্থান। তৃতীয়তঃ পার্থিব সৌন্দর্যরাজি যেনো কৃতজ্ঞতা প্রকাশের কারণ হয়। চতুর্থতঃ আখেরাতের কল্যাণ নিষিদ্ধতা বর্জনের মধ্যেই । পঞ্চমতঃ এই পরীক্ষার মাধ্যমে ফেরেশতাদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়৷ ষষ্ঠতঃ কাফেরদের পতনের পথ সুগম করে দেয়া হয়। যেমন বলা হয়েছে, “তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন। অতপর এ কথা সহজে অনুমেয় যে, জীবনের এই বৈপরীত্যের মধ্যে রয়েছে হিকমত । রয়েছে চিরস্থায়ী জীবন লাভের নন্দিত সাধনার সুযোগ । তাফসীরে মাযহারী/১৬০ পু ॥|,01100110,.001
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।