আবু দাউদ, ইবনে জারীর এবং বায়হাকী মোহাম্মদ বিন ইসাহাকের ধারাবাহিকতায় সাইদ বিন জোবায়ের ও ইকরামার মাধ্যমে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন এভাবে, বদরবিজয়ের পর রসুলে পাক স. মদীনায় ফিরে এসে বনী কায়নুকার বাজারে ইহুদীদেরকে একত্রিত করলেন। বললেন, শোনো ইহুদীরা ! ইতোপূর্বে তোমাদের উপর কোরায়েশদের মতো বিপদ নেমে এসেছিলো, সুতরাং মুসলমান হয়ে যাও। ইহুদীরা বললো, মোহাম্মদ! কোরায়েশদের কিছু লোকদের হত্যা করেছো বলে অহংকার কোর না। তারা তো অনভিজ্ঞ । যুদ্ধবিদ্যা তারা জানেই না। আমাদের সাথে যুদ্ধ করলে বুঝবে আমরা কেমন। আমাদের তুল্য কেউ নেই। এই কথোপকথনের পর আল্লাহতায়ালা জানালেন, “হে নবী ! আপনি কাফেরদেরকে অর্থাৎ ওই সমস্ত ইহুদীদেরকে বলে দিন, অতি সত্তর তোমরা পরাজিত হবে ।' আল্লাহতায়ালার ঘোষণা সফল হলো । বনী কোরাইজাকে হত্যা করা হলো । বনি নাজিরকে তাড়িয়ে দেয়া হলো । খয়বর দুর্গ বিজিত হলো । এবং সেখানকার ইহুদীদের উপর জিজিয়া কর নির্ধারিত হলো । যুকাতিল রা. বর্ণনা করেন, এই আয়াত বদর যুদ্ধের পূর্বে অবতীর্ণ হয়েছে। 'কাফের' দ্বারা এখানে মক্কার মূর্তিপূজকদেরকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ বলা হয়েছে, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, তোমরা বদরে পরাজিত হবে। রসুল পাক স. তাদেরকে বদরের দিন বলেছিলেন, আল্লাহ তোমাদের উপর আক্রমণোদ্যত ৷ তোমাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আবু সালেহের বর্ণনা থেকে কালাবী, হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, বদর যুদ্ধে অংশীবাদীরা পরাজিত হলে মদীনার ইহুদীরা বলতে শুরু করলো, আল্লাহর কসম! তিনি তো ওই নবী যার সুসংবাদ হজরত মুসা আ. দিয়েছিলেন। তার পতাকা অপ্রতিরোধ্য । তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, রসুল স. এর অনুসারী হওয়াই উত্তম। কেউ কেউ বললো, এতো তাড়াতাড়ি কেনো? আরো দু'একটি ঘটনা দেখে নাও। এরপর উহুদ যুদ্ধে সাহাবীগণ পরাজিত হলে ইহুদীরা দ্বিধাদীর্ণ হয়ে পড়লো । প্রবৃত্তি প্রবল হলো, তারা আর মুসলমান হলো না। মুসলমান ও ইহুদীর মধ্যে যে সন্ধি ছিলো, তা তারা ভঙ্গ করে ফেললো নির্ধারিত সময়ের আগেই । কাব বিন আশরাফ সাত সদস্যের এক দল নিয়ে মক্কায় পৌছলো এবং মক্কাবাসীদেরকে যুদ্ধে উৎসাহিত করতে লাগলো । সিদ্ধান্ত হলো, তারা একযোগে রসুল স. এর বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন আল্লাহতায়ালা ওহি অবতীর্ণ করে জানালেন, তোমাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে । আর জাহান্নাম কতোই না নিকৃষ্ট আবাস । . তাফসীরে মাযহারী/১৫৭ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।