Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান ঃ আয়াত ১০, ১১, ১২ পরপর ১৫৮5২৪১১১%54151$5৬] রি পি গত 941১৯55৬6৬ ₹%5১54015$50159186দ-915 555 ন্ 2832044500৭ টি 5 ডিন 0) যাহারা সত্য প্রত্যাখ্যান করে তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ত্ুতি আল্লাহের নিকট কোন কাজে লাগিবেনা; এবং ইহারাই অগ্নির ইন্ধন। 0 ফেরাউনী সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তিগণের অভ্যাসের ন্যায় ইহারা আমার আয়াতকে মিথ্যা মনে করিয়া অস্বীকার করিয়াছিল, ফলে আল্লাহ্‌ তাহাদের পাপের জন্য তাহাদিগকে শাস্তিদান করিয়াছিলেন । আল্লাহ্‌ দন্ডদানে অত্যন্ত কঠোর। 7 যাহারা সত্য প্রত্যাখ্যান করে তাহাদিগকে বল, 'তোমরা শীঘ্বই পরাভূত হইবে এবং তোমাদিগকে জাহান্নামে একত্রিত করা হইবে । আর উহা কত নিকৃষ্ট আবাস স্থল!” কাফের (সত্য প্রত্যাখ্যানকারী) বলতে এখানে ইহুদী, খৃষ্টান এবং সকল প্রকার মূর্তিপূজককে বোঝানো হয়েছে। তাদের সম্পদ ও সন্তান সন্তৃতি আসল কাজের বেলায় নিষ্ষল হবে। এসবের কারণে তারা আল্লাহ্‌ পাকের রহমতও লাভ করতে পারবে না, আল্লাহতায়ালার আজাবও রোধ করতে পারবে না। তারাই দোজখের ইন্ধন। তাদের আচরণ ফেরাউন সম্প্রদায়ের মতো । ফেরাউন সম্প্রদায় নবীদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতো । এরাও তাই করে। ফেরাউন সম্প্রদায়ের পূর্বে যারা ছিলো, তাদের সাথেও এদের বিশ্বাস ও কর্মগত সাযুজ্য রয়েছে। তারা আল্লাহ্র নিদর্শন সমূহকে মিথ্যাচ্ছন্ন করেছে __ তাই আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করেছেন এবং শাস্তি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ্‌ কঠোর শাস্তি প্রদানকারী । আর তাঁর শাস্তিও সূদৃঢ়। তাফসীরে মাযহারী/১৫৬ |॥111.011100119.00

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।