বাগবী লিখেছেন, এই বক্তব্য আয়াতের প্রকাশ্য অর্থমন্ডিত এবং আরবী ব্যাকরণের পূর্ণ অনুকূল। “এবং বোধশক্তি সম্পন্রেরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না' __ বিশুদ্ধ জ্ঞানের পরিচয় এই বাক্যাংশটিতে ফুটে উঠেছে। যার জ্ঞান নেই তাকে জ্ঞানীদের উপর নির্ভর করতে হবে । না জানার কারণে জানার ইচ্ছাকে রুদ্ধ করা, মুর্খদের সাথে একাত্ম হয়ে অজ্ঞতাকে মেনে নিয়ে বিভ্রান্তিতে নিপতিত থাকা কোনো জ্ঞানীর কাজ নয়। সুরা আলে ইমরান ঃ আয়াত ৮ কিপগপা প555 পর্ব 2 পপি 5 পপ ছু পে ঠপা (পাঠ ঠ পা 5৫ /34544855845435 ০০৪%1০০৪% 7 হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য-লংঘন প্রবণ করিওনা এবং তোমার নিকট হইতে আমাদিগকে করুণা দাও, তুমিই মহা দাতা । এই আয়াতটি একটি পবিত্র প্রার্থনা । বক্তব্য হচ্ছে, হে আমাদের প্রতিপালক! কুটিলতাকন্টকিত মানুষের মতো আমাদের অন্তরকে সত্যবিমুখ কোর না। তুমি আসমানী গ্রন্থ অবতীর্ণ করে আমাদেরকে পথ-প্রদর্শন করেছো । মোহকাম ও মোতাশাবেহ্র উপর বিশ্বাসবান হতে সুযোগ দান করেছো । আমাদেরকে রহমত অর্থাৎ সহায়তা এবং ইমানী শক্তি দান করো । নিশ্চয়ই তোমার দান সুপ্রচুর ৷ প্রয়োজন পূরণ করো তুমি-ই। এখানে প্রমাণিত হচ্ছে, হেদায়েত কিংবা গোমরাহী সবকিছুই আল্লাহতায়ালার সিদ্ধান্তনির্ভর ৷ সবকিছুই নির্ভর করে তার সহায়তা (তওফিক) দেয়া না দেয়ার উপর । তিনি আপন বান্দাদের প্রতি মেহেরবান। কিন্তু মেহেরবানী করতে বাধ্য নন। হজরত নাওয়াস বিন সাময়ান বর্ণনা করেন, কোনো অস্তরই আল্লাহতায়ালার দুই আঙ্গুলের আওতাবহির্ভূত নয় । তিনি অন্তরসমূহকে ইচ্ছা করলে সোজা রাখেন, ইচ্ছা করলে বক্র করে দেন। রসুল স. প্রার্থনা করতেন, হে অন্তরের আবর্তনবিবর্তনকারী ! আমাদের অন্তরসমূহ তোমার ধর্মে প্রতিষ্ঠিত রাখো । সম্মান, অসম্মান আল্লাহতায়ালার সিদ্ধান্ত অনুসারেই হয়ে থাকে । কিয়ামত পর্যস্ত তিনি কোনো সম্প্রদায়কে সম্মানিত এবং কোনো সম্প্রদায়কে অসম্মানিত করতে থাকবেন। এই ধরনের হাদিস ইমাম আহমদ এবং তিরমিজি হজরত উদ্মে তাফসীরে মাযহারী/১৫৪ ও |111.011100119.00
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।