হয়েছে যে, এক ব্যক্তি মদীনায় এসে কোরআনের মোতাশাবেহাত আয়াত সম্পর্কে প্রশ্ন শুরু করলো । তার নাম ছিলো সাবিগ । হজরত ওমর খেজুরের খোলা চাবুক হাতে নিয়ে তাকে তলব করলেন । সে এলে বললেন, তুমি কে? সে জবাব দিলো, আমি আল্লাহ্র বান্দা সাবিগ। হজরত ওমর বললেন, আমি আল্লাহর বান্দা ওমর, একথা বলেই তিনি চাবুক দিয়ে তাকে মারতে শুরু করলেন এবং তার মাথা রক্তাক্ত করে দিলেন। সাবিগ চিৎকার করে বলে উঠলো, আমিরল্ল মুমিনীন থামুন! যে চিন্তা আমার মাথায় ছিলো, এখন আর তা নেই। আবু ওসমান সূত্রপরম্পরায় বর্ণনা করেছেন, হজরত ওমর বসরায় এই কথা বলে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে, সাবিগের সাথে কেউ ওঠাবসা কোর না। এরপর থেকে আমাদের মজলিশে সাবিগ এসে পড়ার সাথে সাথে আমরা পৃথক হয়ে যেতাম । মজলিশই ভেঙে দিতাম, শতলোকের মজলিশ হলেও । হজরত মোহাম্মদ বিন শিরিন বলেছেন, হজরত ওমর হজরত আবু মুসা আশআরীকে লিখেছিলেন, সাবিগের সাথে ওঠাবসা কোরনা এবং তার মাসিক বেতনের পারিশ্রমিক দিওনা । ইমাম শাফেয়ী বলেছেন, আহলে কালাম (মোতাজিলা, কৃদরিয়া ইত্যাদি) দের শাস্তি এটাই যা হজরত ওমর নির্ধারণ করেছিলেন সাবিগের জন্য । তাদেরকে কশাঘাত করতে হবে এবং উটে চড়িয়ে তাদের আপন গোত্রের দিকে পাঠিয়ে দিতে হবে এবং বলে দিতে হবে, যারা কোরআন ও সুন্ুতকে ছেড়ে দিয়ে এলমে কালামের উপর পূর্ণ নির্ভরশীল হয়েছে তাদের শাস্তি এটাই। বর্ণিত হয়েছে, ইসলামের ব্যাপক প্রসার দেখে ইহুদীরা হিংসার আগুনে দগ্ধ হতে লাগলো । তাদের দৃঢ় বিশ্বাস জন্মালো, মুসলমানদের এই উন্নতি ইসলামের কারণেই হচ্ছে। ইসলামকে প্রতিহত করবার জন্য তারা দু'টি উপায় অবলম্বন করলো __ ধোকা দেয়ার জন্য প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলো এবং ভুল ব্যাখ্যা দিতে লাগলো মোতাশাবেহ আয়াত সমূহের । গড়ে তুললো ইসলামের নামে ইসলামবিরোধী দল উপদল। তাদের পরিকল্পনা অনুযায়ী গড়ে উঠতে লাগলো, হারুরিয়া, মোতাজিলা, রাফেজী ইত্যাদি বাতিল সম্প্রদায় । মোতাশাবেহ আয়াতের মর্মার্থ কেবল আল্লাহই জানেন। আরবী ভাষা ও সাহিত্যের বিপুল জ্ঞান মোতাশাবেহ আয়াতের অর্থ জানার জন্য যথেষ্ট নয় । তবে, রসুলে পাক স. এবং তার উম্মতের বিশেষ বিশেষ ব্যক্তিরা এর অর্থ জানেন। আল্লাহ্ জানান বলেই জানেন। যেমন, এক আয়াতে এসেছে, “আকাশ ও পৃথিবীর কেউ গায়েব জানে না, আল্লাহ্ ব্যতীত' __ একথার অর্থ আল্লাহ্ না জানালে নিজে নিজে কেউ গায়েব জানেনা । এক আয়াতে আল্লাহ্তায়ালা বলেছেন, ছুম্মা ইন্না তাফসীরে মাযহারী/১৫১ |1|.01100119.0011
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।