এসমস্তের প্রকৃত অর্থ আল্লাহ্ই জানেন । বিদ্যানগণ বলেন, আমরা এই কোরআনে বিশ্বাস রাখি। এই কোরআন এসেছে আমাদের প্রভূপ্রতিপালক থেকে । এর উপদেশ ইমানদার ও জ্ঞানী ব্যক্তি ব্যতীত কেউ গ্রহণ করে না। যাদের অন্তরে সীমালংঘন প্রবণতা (বক্রতা) রয়েছে, তারাই কেবল মোতাশাবেহ্ আয়াত সম্পর্কে অনাবশ্যক অনুসন্ধিৎসা দেখায় । অর্থাৎ যারা বেদাতী তারা তাদের প্রবৃত্তিপ্রসূত অভিলাষ চরিতার্থ করার জন্য মোতাশাবেহ্ আয়াতের আশ্রয় নেয়। তারা মোহকাম আয়াতের দিকে আকৃষ্টি বোধ করে না, হাদিস শরীফেরও দ্বারস্থ হয় না। কর্তব্য এই যে, আমল করতে হবে মোহকাম আয়াত ও হাদিস শরীফ অনুযায়ী । মোতাশাবেহ্ আয়াত সম্পর্কে কেবল একথা বিশ্বাস করতে হবে যে, মোহকাম আয়াতের মতো মোতাশাবেহ আয়াতও আমার প্রতুপ্রতিপালকের বাণী । আনুমানিক ব্যাখ্যা এক্ষেত্রে নিষিদ্ধ । উম্মতের একমত্য এবং সুবিদিত হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত যে, কিয়ামতের দিন ইমানদারগণ আল্লাহতায়ালাকে দেখবেন চতুর্দশী চাদের মতোন । সুতরাং একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে । নিবৃত্ত হতে হবে অতিরিক্ত ব্যাখ্যা থেকে । অন্য আয়াতে যেমন বলা হয়েছে, “কিয়ামতের দিন বহু মুখমন্ডল উজ্জ্বল হবে এবং আপন প্রতিপালকের দিকে তাকাবে ।' এক্ষেত্রেও করনীয় একই । অর্থাৎ বিশ্বাস করতে হবে, কিন্তু অনাবশ্যক ব্যাখ্যার দিকে অগ্রসর হওয়া যাবেনা। “আল্লাহ্র হাত তাদের হাতের উপর", আল্লাহ্ আরশের উপরে অধিষ্ঠিত' __ এ সমস্ত আয়াত মোতাশাবেহ। এগুলোকে মোহকাম আয়াত “তার মতো কোনো কিছুই নয়” এর আওতায় এনে নীরবতা অবলম্বন করতে হবে। যারা এরকম করবেনা তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী (ফেতনাবাজ)। জ্ঞাতব্য ঃ দারেমী হজরত ওমর রা. থেকে বর্ণনা করেছেন, অতিসত্বর তোমাদের নিকট এমন লোকের আবির্ভাব হবে, যে বচসা শুরু করবে কোরআনের মোতাশাবেহ্ আয়াত নিয়ে । তখন তোমাদের কর্তব্য হবে রসুল স. এর সুন্নত দ্বারা এর মোকাবেলা করা । কেননা আহলে সুন্নত ওয়াল জামাতই কিতাবুল্রাহ্ সম্পর্কে অধিক জ্ঞাত। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, আমরা একবার হজরত ওমরের নিকট উপস্থিত ছিলাম, এমন সময় একব্যক্তি এসে কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। সে বললো, কোরআন মখলুক না গায়ের মখলুক (সৃষ্ট না অসৃষ্ট)? হজরত ওমর তাকে ধরে ফেললেন এবং তাকে টেনে নিয়ে হজরত আলীর কাছে গিয়ে বললেন, হে আবুল হাসান! এই লোকের কথা শুনুন। সে বলছে, কোরআন মখলুক না গায়ের মখলুক? হজরত আলী বললেন, এই অনাসৃষ্টি আপনার খেলাফত কালে প্রকাশিত হচ্ছে। আমার খেলাফতে হলে আমি এর তাফসীরে মাযহারী/১৫০ ূ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।