“যাহাদের অন্তরে সত্য- লংঘন প্রবণতা রহিয়াছে" __ এই কথায় ইঙ্গিত করা হয়েছে নাজরানের সেই খৃষ্টান প্রতিনিধিদলের প্রতি ৷ তারা রসুল স. কে বলতে লাগলো, আপনি ঈসা আ.কে কলেমাতুন্লাহ ও রুহুল্লাহ বলেন না। তিনি স. বললেন, কেনো বলবো না। তারা বললো, আমাদের জন্য এই যথেষ্ট । তখন এই আয়াত নাজিল হলো । কালাবী বলেছেন, এই আয়াত এক দল ইহুদীদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হুয়াই ইবনে আখতাব এবং কাব বিন আশরাফ সহ ইহুদীদের এক দল রসুল স. এর নিকটে এলো । হুয়াই বললো, আমরা জানতে পারলাম আপনার উপর আলিফ লাম মীম অবতীর্ণ হয়েছে । আমরা আপনাকে কসম দিয়ে বলছি, ঘটনাটি কি সত্যি? রসুল স. বললেন, হ্যা । আবজাদ গণনার মাধ্যমে হুয়াই বললো, এ কথা সত্য হলে আপনার উম্মতের স্থায়ীত হবে একাত্তর বৎসর -_ গণনাতে তাই আসে । এছাড়া অন্য কিছু কি অবতীর্ণ হয়েছে? তিনি স. বললেন হ্যা। আলিফ লাম মীম ছুদ নাজিল হয়েছে। হুয়াই বললো, তবে তো সময় বেড়ে গেলো । এবার হলো একশ" একষপ্তি বসর। আর কিছু__। রসুল স. এরশাদ করলেন, আলিফ লাম, র। সে বললো, তবে তো আরো বেশী হয়ে গেলো- _দু'শো একুশ বৎসর । আর কী নাজিল হয়েছে? রসুল স. বললেন, আলিফ লাম মীম র। সে বললো, অনেক সময় হয়ে গেলো যে__দুইশ একাত্তর বৎসর । আপনি যে আমাদের গণনা বিশৃঙ্খল করে দিলেন । আমরা বুঝতে পারছিনা, বেশী সময় নির্ধারণ করবো না কম সময় । আমরা এসব মানি না। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। ইবনে জারিহ্ বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের উদ্দেশ্যে হাসান বলেছেন, খারেজীদের উদ্দেশ্যে । ইমাম আহমদ ও অন্যান্যরা হজরত আবু উমামা থেকে বলেছেন, কাতাদা রা. যখন এই আয়াত পড়তেন __ তখন বলতেন, এই আয়াতের উদ্দেশ্য হরোরিয়া এবং সাবীয়া দল যদি না হয় তবে আমি জানি না তারা কে। কেউ কেউ বলেছেন, যাদের উদ্দেশ্যে হোক না কেনো তারা সবাই বেদাতী। হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. একবার এই আয়াত পাঠ করার পর বললেন, যদি কাউকে দেখো কোরআনের মোতাশাবেহ আয়াত নিয়ে মেতে আছে তখন বুঝবে তারা ওই লোক -_ যাদের কথা আল্লাহতায়ালা এই আয়াতে উল্লেখ করেছেন। তাদের সাথে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে । বোখারী । হজরত আবু মালেক আশআরী বর্ণনা করেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, আমি আমার উম্মতের তিনটি বিষয়ে আশংকা করি। একটি এই যে, কোনো কোনো মানুষ কিতাব খুলে মোতাশাবেহ আয়াতের ব্যাখ্যা উদ্ধারে গলদঘর্ম হবে। তাফসীরে মাযহারী/১৪৯ ॥111.011100119.00
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।