Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বলা হয়েছে, এই মোহকাম আয়াতগুলোই কিতাবের মূল ভিত্তি (উম্মুল কিতাব)। কামুস গ্রন্থে রয়েছে, 'উম' শব্দের অর্থ মা। প্রত্যেক বস্তুর আসল উৎসকে বলা হয় উদ্মুল কওম। উম" এর আরেক অর্থ একত্রকারী । আমি বলি, এখানে কিতাব শব্দের অর্থ হবে মাকতুব। মাকতুব অর্থ ফরজ করা । যেমন বলা হয়েছে, “কুতিবা আলাইকুমুস সিয়াম' (তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে) এখানে কুতিবা অর্থ ফরজ করা হয়েছে। অর্থাৎ এই মোহকাম আয়াতগুলোই কোরআনের ভিত্তিমূল। দ্বিতীয় প্রকারের আয়াত হচ্ছে আয়াতে মোতাশাবেহাত (রূপক আয়াত)। এ সমস্ত আয়াত বুঝতে গেলে বিজ্ঞ ব্যাখ্যাকারীদের যথাযথ ব্যাখ্যার সাহায্য গ্রহণ করতে হয়। কেবল ভাষা বা সাহিত্য জানলেই এগুলোর অর্থ বোঝা যাবে না। বিভিন্ন সুরার শুরুতে উল্লেখিত হরফে মোকাত্তায়াত (বিচ্ছিন্ন বর্ণরাজি যেমন, আলিফ লাম মীম, ইয়া সীন, ত্োয়াহা ইত্যাদি) _- এগুলোও রূপক । কোরআন মজীদে রূপক আয়াত রয়েছে অনেক । যেমন, “আল্লাহর হাত তাদের হাতের উপর", “আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত' -_ এগুলোর সোজাসুজি অর্থ বোঝা দুরহ। কোনো কোনো আল্লাহর পরিচয়প্রাপ্ত ব্যক্তি আরিফ) আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং এলহামের মাধ্যমে এ সমস্ত আয়াতের অর্থ বুঝতে পারেন । যেমন, হজরত আদম আ. কে আল্লাহ সমস্ত কিছুর শিরোনাম সন্ভৃত জ্ঞান দান করেছিলেন । এ সমস্ত আয়াতের জ্ঞান লাভ হয় মেশকাতুন নবুয়ত নেবুয়তের তাক) থেকে শরহে ছুদুরের বেক্ষ সম্প্রসারণের) পর । ভাষার মাধ্যমে এই জ্ঞান আহরণ করা সপ্ভব নয়। আলোচনা এখানে অচল । অক্ষমতা এই পথের পরিণতি । তাই অতিরিক্ত আলোচনা অসমীচীন। একটি ধারণা £ আলিফ লাম র কিতাবি আহকামাতি __ অর্থ এটা এমন কিতাব যার আয়াতগুলো প্রমাণাদি ছারা সুদৃঢ় ৷ এ কথায় প্রমাণ হয় যে, সমস্ত আয়াতই মোহকাম। কিতাবি মোতাশাবিহা _- এ কথায় বোঝা যায় সম্পূর্ণ কোরআনই মোতাশাবেহ। __ এর কারণ কী? জবাব £ মোহকাম হওয়ার অর্থ এই যে, সম্পূর্ণ কোরআন অসঙ্গতি ও বর্ণনার দুর্বলতা হতে সুরক্ষিত। এর কোনো আয়াতের ত্রুটি নির্দেশ করা এবং এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারো নেই । অপরদিকে মোতাশাবেহ বলার অর্থ এই যে সম্পূর্ণ কোরআনই সৌন্দর্য ও পূর্ণতার এক রহস্যময় সমন্যয়। এই অর্থে সম্পূর্ণ কোরআনই মোতাশাবেহ। তাই এই আয়াতে দু'টি দিককেই একই সঙ্গে স্বীকার করে নিয়ে বলা হচ্ছে, এর কিছু অংশ মোহকাম এবং কিছু অংশ মোতাশাবেহ, যা ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত বোঝা যায় না। তাফলীরে মাযহারী/১৪৮ নু ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।