Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, ইসমে আজম দু'রকম । হ্যা বোধক এবং না বোধক। এর কারণ রয়েছে। হ্যা বোধক ইসমে আজমের মাধ্যমে বোঝা যায়, সমস্ত কামালিয়াত বা পূর্ণতা তাঁর জাতের মধ্যে বিদ্যমান। এবং এর মধ্যে কোনো ক্রটিবিচ্যুতিই নেই। জাত সমস্ত গুণকে একত্রিতকারী ৷ আর ক্রটিবিচ্মুতিমুক্ত না হলে মাবুদ হওয়ার যোগ্যতা থাকেনা । এই অবস্থায় যে কলেমা “আল্লাহ্‌ ব্যতীত' ঘোষণার দ্বারা সমস্ত কিছুর উপর আল্লাহ্‌র অস্তিত্‌ প্রমাণ করবে তাকেই ইসমে আজম বলা হবে। এ কারণেই “লা ইলাহা উল্লাল্লাহ' ইসমে আজম হয়েছে। আসমানী কিতাব অবতীর্ণ হওয়া প্রসঙ্গে দু'টি শব্দ ব্যবহৃত হয়েছে৷ তানযিল এবং আনযালা ৷ তওরাত ও ইঞ্জিল নির্ধারিত সময়ে সম্পূর্ণ কিতাব একত্রে অবতীর্ণ হয়েছে। আর কোরআন অবতীর্ণ হয়েছে অল্প অল্প করে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে। এজন্য কোরআনের ক্ষেত্রে তানযিল শব্দটি এসেছে। ইঞ্জিল ও তওরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আনযালা শব্দটি । পূর্ণ কিতাব একই সঙ্গে অবতীর্ণ হয়েছে বুঝ্তে আনযালা শব্দটি অধিক উপযোগী । তওরাত মুসা আ. এর প্রতি অবতীর্ণ কিতাবের নাম __- শব্দটি ইবরানী । ইঞ্জিল সুরিয়ানি শব্দ। ইঞ্জিল অবতীর্ণ হয়েছে হজরত ঈসা আ. এর উপর। আর কোরআন আরবী শব্দ। নাযিল হয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতাবা স. এর উপর ৷ আয়াতে হুদাল্পিন নাস বলতে, সমস্ত মানুষের হেদায়েতের জন্য একথা বোঝানো হয়েছে। কোনো কোনো আলেম বলেছেন, এখানে আন্‌ নাস বলে হজরত মুসা আ. ও হজরত ঈসা আ. এর উম্মতগণকে বোঝানো হয়েছে। কিন্তু একথা বলার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে 'আন্নাস' অর্থ সমস্ত মানুষ । কারণ, কোরআন সমস্ত আসমানী কিতাব এবং পূর্ববর্তী সমস্ত নবী রসুলকে মেনে নেয়ার জন্য সকল মানুষকে দাওয়াত দিয়েছে । কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী । আর মোহাম্মদ স. এর প্রসঙ্গ পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাব উল্লেখ করেছে৷ ভুলের অপনোদন £ কোরআন মজীদের হুকুম দ্বারা পূর্ববর্তী আসমানী কিতাবের হুকুম আহকাম মনসুখ হয়ে গিয়েছে । এমতাবস্থায় “সমস্ত মানুষের হেদায়েতের জন্য' একথা বলার অর্থ কী? উত্তর এই যে, পূর্ববর্তী কিতাবের কোনো কোনো হুকুম রহিত হওয়া সর্তেও সকল মানুষের হেদায়েতের নির্দেশাদি কোরআনে পূর্ণরূপে বিদ্যমান । খোদ কোরআনেরই অনেক আহকাম অন্য আহকাম দ্বারা মনসুখ হয়ে গিয়েছে । একথার অর্থ এই নয় যে, পূর্ববর্তী আহকাম ভুল ছিলো । বরং অর্থ এই __ পূর্ববর্তী হুকুম ছিলো নির্দিষ্ট সময়ের জন্য । মেয়াদ শেষে তাই নতুন হুকুম জারি করা হয়েছে। ইমাম শাফেয়ী বলেছেন, আগের নবীদের শরিয়ত অনুযায়ী কোনো আমল করা আমাদের জন্য অপরিহার্য নয়। কিন্তু আমাদের জন্য সবকিছু জানা জরুরী এবং মনসুখ হুকুম আহকাম ছাড়া অন্যান্য বিষয় থেকে ধারণা নেয়া জরুরী । তাফসীরে মাযহারী/১৪৪ ৃঁ ||1|1|.01100117,.0011

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।