বললেন, তোমরা কি এটুকুও বোঝনা, তার মা হজরত ঈসাকে অন্যান্য গর্ভধারিনী স্ত্রীলোকদের মতই আপন উদরে ধারন করেছিলেন। প্রসবও করেছিলেন অন্য মহিলাদের মতো । তারপর তিনি আহার দিয়েছিলেন যেমন অন্য শিশুদেরকে দেয়া হয়। তিনি পানাহার করতেন এবং প্রকৃতির প্রয়োজন পুরো করতেন। তারা বললো, একথা আমরা জানি । রসুল স. বললেন, এরপরও তোমরা তাকে আল্লাহর পুত্র মনে করো কিভাবে? খৃষ্টানেরা নির্বকি হয়ে গেলো । তখন আল্লাহ সুরা আলে ইমরানের প্রারস্ত থেকে আশি আয়াত পর্যন্ত অবতীর্ণ করলেন। আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, সকল কিছুর সংরক্ষণকারী ৷ ইতোপূর্বে আয়াতুল কুরসীর ব্যাখ্যায় এ বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইবনে আবী শা"বা, তিবরানী এবং মারদুবিয়া হজরত আবু উমামার মারফু হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহর ইসমে আজম তিনটি সুরায় রয়েছে। বাকারা,আলে ইমরান ও তোয়া হায় । আবু উমামার ছাত্র কাশেম বলেছেন, আমি অনুসন্ধান করে 'হাইউল কৃইযুম' শব্দটি তিনটি সুরার মধ্যে পেয়েছি । সুরা ৰাকারায় পেয়েছি আয়াতুল কুরসীর মধ্যে, আলে ইমরানে পেয়েছি এই আয়াতে এবং তোয়াহা*য় উল্লেখ দেখেছি, “ওয়ানাছিল উজুহু লিল হাইয়দুূল কৃইয়ুম' (আর সকল চেহারাই সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহ্র সম্মুখে অবনমিত থাকবে)। জাজরী তীর পুস্তক হেসনে হাসিনে লিখেছেন যে, আমি বলি ইসমে আজম হলো, 'লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুূল কৃইয়ুম।' এই বাক্যটি এই তিনটি সুরায় আছে। আমি আরও বলি, ইসমে আজম হলো, 'লা ইলাহা ইল্লা হয়া'। হাদিস শরীফে এরকমই বলা হয়েছে । হজরত আসমা বিন ইয়াজিদ বর্ণনা করেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, ইসমে আজম রয়েছে এই দুই আয়াতের মধ্যে__ “ওয়া আল হিকমুল্লাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহীম (আর যিনি তোমাদের মাবুদ হওয়ার যোগ্য তিনি এক । তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। তিনি পরম দয়ালু ও করুণাপরবশ) এবং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কৃইয়ুম ৷ তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ ও দারেমী । হজরত সা'দ বিন আবী ওকাস বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, হজরত ইউনুস আ. মাছের পেটে থাকাবস্থায় তার আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলেন, "লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্লেমিন।' তুমি ব্যতীত কোনো উপাস্য নাই। তুমি পবিভ্রতম। নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভত)। কেউ যদি এই দোয়ার সাথে আল্লাহ্তায়ালার কাছে কিছু চায়, আল্লাহপাক তা কবুল করেন। আহমদ, তিরমিজি । তাফসীরে মাযহারী/১৪২ ॥111.011100119.00
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।