ইবনে আবী হাতেম, রবী বিন আনাস থেকে বর্ণনা করেছেন, একদিন কতিপয় খৃষ্টান রসুল স. এর দরবারে হাজির হয়ে হজরত ঈসা আ. সম্বন্ধে বিত্তক শুরু করে দিলো । তখন আল্লাহতায়ালা সুরা আলে ইমরানের শুরু থেকে আশি নং আয়াত পর্যন্ত নাজিল করেন। তাফসীরকারগণ লিখেছেন, চুরাশি আয়াত পর্যন্ত তার পরের আয়াত শুরু হয়েছে পথত্রষ্টদের সম্পর্কে । ইবনে ইসাহাক বর্ণনা করেন, আমাকে মোহাম্মদ বিন সহল বিন আবী উমামা বলেছেন, নাজরানের এক খৃষ্টান প্রতিনিধিদল রসুল স. এর সকাশে হাজির হয়ে হজরত ঈসা বিন মরিয়ম আ. সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন । তখন সুরা আলে ইমরানের প্রথম আশিটি আয়াত অবতীর্ণ হয়। বায়হাকী । বাগবী ও কলবী, রবী বিন আনাসের উক্তি উল্লেখ করে লিখেছেন, এই আয়াতসমূহ নাজরানের ষাটজন খৃষ্টান সম্পর্কে নাজিল হয়েছে৷ তারা উটে চড়ে এসেছিলো । প্রধান দলপতির নাম ছিলো আকেব। নেতা ছিলো তিনজন! উপনেতা ছিলো চৌদ্দজন। দলপতির পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করতো না। দলপতি আকেবের আরেক নাম ছিলো আবদুল মসীহ। এক আমিরের নাম ছিলো আইহাম। তাদের সঙ্গে ছিলো মাজহাবী আলেম, পাদরী আবুল হারেসা বিন আলকামাহ। আছরের নামাজের পর এই দলটি মসজিদে প্রবেশ করলো । তাদের পরিচ্ছদ ছিলো ইয়ামেনী নকশা খচিত। দেখতে মনে হচ্ছিলো তারা খুব ভালো মানুষ । সবাই বলাবলি করছিলো, এ ধরনের প্রতিনিধি দল আগে দেখিনি । নামাজের সময় হয়ে গেলো। রসুল স. তাদেরকে অনুমতি দিলেন, তারা পূর্বদিকে মুখ করে নামাজ পড়লো । এরপর শুরু হলো কথাবার্তা । রসুল স. তাদেরকে ইসলামের প্রতি আহবান জানালেন । দলপতি আকেব এবং নেতা আইহাম উত্তরে বললো, আমরা আপনার পূর্বে ইসলাম গ্রহণ করেছি। রসুল স. বললেন, ভুল বলেছো । তোমরা আল্লাহর পুত্র স্বীকার করে থাকো। ক্রুশের পূজা করো এবং শুকরের গোশত খাও। তারা বললো, ঈসার পিতা যদি খোদা না হয় তবে তার পিতা কে? রসুল স. এরশাদ করলেন, তোমরা কি জানো না আমাদের প্রতিপালক চিরঞ্জীব । কিন্তু ঈসা আ. এর মৃত্যু হবে। প্রতিনিধি দল বললো, জানি । রসুল স. পুনরায় বললেন, তোমাদের কি এ কথা জানা নেই যে, তিনিই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সবকিছু সংরক্ষণ ও রিজিক দানের দায়িত তারই । তারা উত্তর দিলো, জানি । রসুল স. বললেন, এ রকম গুণ কি ঈসার আছে! তারা উত্তর দিলো, না__নেই। রসুল স. বললেন, তোমরা কি এই জ্ঞান রাখো না যে, আকাশ,পৃথিবীর কোনোকিছুই আল্লাহর আগোচর নয় । তারা বললেন, জানবো না কেনো। রসুল স. বললেন, এ রকম গুণ কি ঈসার আছে? তারা বললো, না। তিনি স. বললেন, আমাদের প্রতিপালক ঈসাকে তার মায়ের উদরে সৃষ্টি করেছেন। আমাদের আল্লাহ পানাহারের প্রয়োজন থেকে মুক্ত । তারা বললো , হ্যা । রসুল স. তাফসীরে মাযহারী/১৪১ ॥|॥11.01100117.00
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।