২. সুরা বাকারার শেষ আয়াত এবং ৩. তাদের জন্য শাফায়াতের অনুমতি, যারা শিরিকমুক্ত কিন্তু কবীরা গোনাহ্ করেছে। মুশরিক না হলে কবীরা গোনাহের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহপাক। এই ক্ষমা প্রদর্শন তওবার কারণে হতে পারে। তওবা ব্যতীত শুধু রহমতের মাধ্যমে হতে পারে । আযাব ব্যতীত অথবা আযাবের পরেও হতে পারে । আসল কথা হলো, কবীরা গোনাহর কারণে কোনো মুমিনের চিরস্থায়ী দোজখ বাস হবে না। মোতাজিলা ও রাফেজীদের ধারণা সঠিক নয় । মোতাজিলারা কবীরা গোনাহকারীকে ইমানহীন বলে। কিন্তু কাফের বলে না। রাফেজীরা কাফের বলে । আবার দু"দলই বলে কবীরা গোনাকারীর দোজখ বাস চিরস্থায়ী হজরত আবু মাসউদ আনসারী বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, সমস্ত রাতের জন্য সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করাই যথেষ্ট । আল আয়েম্মাতুস্ সিত্তাহ্। হজরত নোমান বিন বশীর বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টির দু'হাজার বছর আগেই আল্লাহপাক লিপিবদ্ধ করে রেখেছিলেন, যে ঘরে এই দুই আয়াত তিন রাত পড়া হবে, সেই ঘরের অধিবাসীর নিকট শয়তান আসতে পারবে না। বাগবী। হজরত আবু মাসউদ আনসারীর মারফু বর্ণনা এই যে, আল্লাহ জান্নাতের সম্পদসম্ভারের অন্তর্তৃত রেখেছেন এই দুই আয়াতকে ৷ মখলুক সৃষ্টির দু'হাজার বছর আগে তিনি এই আয়াত দু'টি আপন হাতে লিখে রেখেছিলেন । যে ব্যক্তি এশার নামাজের পরে পড়ে নিবে, রাতের জন্য তা-_ই তার পক্ষে যথেষ্ট হবে। আখজা বিন আবী কামেল। হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, ওই সুরা যার মধ্যে সুরা বাকারার উল্লেখ আছে, তা হচ্ছে কোরআনের মিজান (তুলাদন্ড)। তোমরা একে শিক্ষা করো । এই শিক্ষায় রয়েছে বরকত । ছেড়ে দিলে আক্ষেপ । বাতিলগণ এ থেকে নূর নিতে পারবে না। আরজ করা হলো, বাতিলিন কে? রসুল স. বললেন, যাদুকর । দায়লামী। আলহামদুলিল্লাহ । সুরা বাকারার তাফসীর এখানেই শেষ। আল্লাহতায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনিই এই ফকিরকে সুরা বাকারার তাফসীর সমাপ্ত করবার তওফিক দিয়েছেন। জ্ঞাতব্য £ বায়হাকী শোয়াবুল ইমানে সলসালের বর্ণনা থেকে দুর্বল সনদে মারফু হিসাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি সুরা বাকারা পড়বে তাকে জান্নাতের তাজ পরানো হবে । দায়লামী মারফু হিসাবে হজরত আবু হোরায়রার বর্ণনা উদ্ধৃত করেছেন, কোরআনের দুইটি আয়াত আছে সুরা বাকারার শেষে। এই আয়াত দু'টি শাফায়াত করবে । দু'টিই আল্লাহর প্রিয়। হজরত আবু ওবাদা বর্ণিত এক হাদিসে রয়েছে, যে ঘরে সুরা বাকারা পড়া হয়, সে ঘর থেকে শয়তান বের হয়ে যায়। এ রকম হাদিস আরো এসেছে হজরত ইবনে মাসউদ, হজরত আবু হোরায়রা এবং হজরত আবদুল্লাহ বিন মোগাফফাল থেকে । ইমাম আহমদ, হজরত বোরায়রা তাফসীরে মাযহারী/১৩৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।