মানুষ তার প্রকৃতিগত স্বভাবের উপরই দীড়িয়ে থাকে । আমলের নির্দেশ আসে পরে। প্রকৃতিগত স্বভাব অবস্থান নেয় হুকুমের পক্ষে আবার কখনো বিপক্ষে । হজরত নৃহ আ. এর সম্প্রদায়, ফেরাউন, আবু জেহেল এবং আবু লাহাব দাড়িয়ে ছিলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে । তাদেরকে উল্লেখ করে শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাদের অন্তরে ওদাসীন্যের মোহর এবং চোখে মৃর্খতার যবনিকা স্থাপন করেছেন। বলেছেন, তিনি যাকে ইচ্ছা সঠিক পথে প্রতিষ্ঠিত রাখেন। কোরআন ওই ব্যক্তিকে হেদায়েত দান করবে যে প্রকৃত পথান্বেষী। হেদায়েত লাভ করতে যা কিছু প্রয়োজন তার সবকিছু মানুষকে দেয়া হয়েছে। যেমন, দৃষ্টির জন্য চোখ, শ্রুতির জন্য কান, বুঝবার জন্য মস্তিষ্ক । নবী রসুলগণের মাধ্যমে হেদায়েতের আহবান জানানো হয়েছে। তারা সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন। মানুষকে স্থাপন করেছেন তাদের আহবানের পরিসরে ৷ এখন, যে চায় সে সোজা পথে চলতে পারে আর যে চায় না, সে মুখ ফিরিয়ে নিতে পারে । অন্যত্র বলা হয়েছে, “আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের কোনো ইচ্ছা নেই।” আল্লাহর ইচ্ছা সহজ নয়। একে তওফিকে এলাহি বলে। জ্ঞাতব্য ঃ তাফসীরকার লিখেছেন, শক্তি ও ফিতরত আসলে দু'টি ভিন্ন বৈশিষ্ট্য । এ সবের ভিত্তিতে মানুষ কাজ করে। বান্দার কাজের ক্ষমতা তার স্বভাবজ ব্যাপার । কিন্তু জমহুরের মতে, ক্ষমতা কার্য সম্পাদনের জন্য শর্ত নয়। প্রকৃত ব্যাপার এই যে, বান্দা কোনো কাজের ইচ্ছা করলে তার যোগ্যতার ভিত্তিতে আল্লাহৃতায়ালাই ক্ষমতা দান করেন । ফলে সে ভালো অথবা মন্দ কাজ করে থাকে । এই ক্ষমতাদান অবিলম্বে হওয়াই সমীচীন। না হলে তা হবে জড় পদার্থতুল্য। ক্ষমতাদানের অর্থ দু'রকম। প্রথমত কেবল যোগ্যতা ও সম্ভাবনা _- যা দেয়া হয় প্রথমেই । এই ক্ষমতা অসম্পূর্ণ । দ্বিতীয় প্রকার ক্ষমতাদানকে বলে তওফীক। এই দ্বিতীয়টি প্রথমটির সঙ্গে সংযোজিত হলেই কার্য সুস্পষ্ট হয়৷ মোতাজিলারা বলে, যোগ্যতা প্রদর্শনের ক্ষমতা মানুষের মধ্যে থাকে প্রথম থেকেই । কাজের সময় ক্ষমতা সংযোজন হয় না। এ রকম হলে, ক্ষমতা ও কাজ একত্রিত হওয়া অবশ্যস্তাবী হয় । কেননা শক্তি লাভ হয় যোগ্যতা অনুসারে । আর কাজ প্রকাশ্য ব্যাপার । এই ধারণার ভিত্তিতে মোতাজিলাদের বিশ্বাস জন্মেছে, বান্দারা নিজেরাই তাদের কাজের স্রষ্টা । তাদের ধারণা ভ্রান্ত ও একমত্যবিরোধী । বিষয়টি জটিল। সুস্ষ্াতিসুস্ষ্ম ৷ এই স্থানে চিন্তাভাবনাকে অতিরিক্ত প্রশ্রয় দেয়া সমীচীন নয়। আল্লাহ্তায়ালার কথা বিশ্বাস করার নামই ইমান । বুঝতে পারার জ্ঞান হচ্ছে অতিরিক্ত সংযোজন । বিশ্বাস রাখতে হবে__বুঝতে পারলেও না পারলেও । সুতরাং নীরবতাই শ্রেয় । . তাফসীরে মাযহারী/১৩৩ ॥111.011100119.00
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।