Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বাসীদের জন্য যথেষ্ট ।' এখানেও বিশ্বাসীগণের অর্থ সাহাবায়ে কেরাম । অবশিষ্টরা হচ্ছেন, আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভত। তাদের ইমান সাহাবীদের ইমানের মতো । তাদের আমলও সাহাবীদের আমলের মতো । রসুল পাক স. এরশাদ করেছেন, বনি ইসরাইলরা ছিলো বাহাত্তর দলে বিভক্ত । আর আমার উম্মতেরা বিভক্ত হবে তিয়াত্তর দলে । একদল ছাড়া অন্য সব দলগুলো হবে জাহান্নামী । সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রসুল! নাজাতপ্রাপ্ত দল কোনটি! তিনি স. বললেন, যে দল হবে আমার এবং আমার সাহাবীদের অনুসারী । আয়াতের প্রথমে রসুলের বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। পরে বলা হয়েছে 'এবং বিশ্বাসীগণ' ৷ বোঝা যায় রসুলের ইমান প্রত্যক্ষ । সাহাবা ও অন্যদের ইমান তার মাধ্যমে পরোক্ষ । রসুলের ইমান চাক্ষুস দর্শনভিত্তিক । আর অন্যদের ইমান দলিল __ প্রমাণ নির্ভর । বিশ্বাস্য বিষয় সমূহ হচ্ছে, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রসুলগণ । নবী ও রসুলগণের ব্যাপারে ইমানের বিশেষ ঘোষণা এই যে, 'আমরা তার রসুলগণের মধ্যে তারতম্য করি না।' অর্থাৎ আমরা তাদের কারো প্রতি ইমান রাখি কারো প্রতি রাখিনা _- এরকম নয় । সকলের প্রতিই আমাদের না। এ রকম কথায় ইমান থাকে না। আমরা শুনেছি এবং পালন করেছি -__ এ রকম কথা পূর্ণ ইমানের নির্দশন। বাগবী হজরত জাবেরের মাধ্যমে বর্ণনা করেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হজরত জিব্রাইল রসুল স. কে বললেন, আল্লাহ আপনার ও আপনার উম্মতের প্রশংসা করেছেন৷ আপনি আল্লাহর নিকট কিছু যাঞ্চা করুন। আপনার প্রার্থনা গৃহীত হবে। রসুল স. নিবেদন জানালেন, হে আমাদের প্রতিপালক! আমরা তোমার ক্ষমা চাই। আর প্রত্যাবর্তন তো তোমার দিকেই প্রত্যাবর্তন” শব্দটিতে হাশরের স্বীকৃতি রয়েছে। সুতরাং আখেরাতের বিশ্বাসও ইমানের অন্তর্ভুত । সামিনা আমরা শুনেছি) সাহাবা কেরামের এই কথাটি ছিলো এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে । পরে আল্লাহতায়ালা তার কালামে এই শব্দের উদ্ধৃতি দিয়ে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন __ এই ব্যাখ্যাই সঠিক। তাফসীরে মাযহারী/১৩১ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।