সুফী বলে ওই সমস্ত মানুষকে, যাদেরকে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে ফোকারা ও মোমেনীন নামে । রসুল স. এরশাদ করেছেন, আমিই প্রথম জান্নাতের দরোজার শিকল নাড়াবো। জান্নাতের দরোজা প্রথম খুলে দেয়া হবে আমার জন্যই ৷ আমি প্রবেশ করবো __ এ সময় আমার সঙ্গে থাকবে ফকির ও মোমেনীন। আমার এই কথা গৌরববিমুক্ত। যার কিছুই নেই তাকে বলে ফকির । সুফীদের কিছুই থাকে না। তারা তাদের অস্তিত্বকে আলুাহ্্র ইচ্ছার অনুকূলে উৎসর্গ করে দেন। উদ্দেশ্য থাকে আল্লাহপ্ান্তি। প্রবৃত্তির পীড়া এবং গোপন পাপ তাদেরকে ছেড়ে চলে যায়। তারাই পূর্ণ মানুষ । কামালত বা পূর্ণতাকে তীরা ভাবেন আল্লাহর আমানত এবং অনুগ্রহমভ্ডিত বৈভব । তারা তাদের প্রত্যেক পুণ্য কাজের সম্পর্ক দেখেন আল্লাহ্র দিক থেকে । এজন্য পুণ্য লাভ করার পর তারা আত্মগৌরবের শিকার হননা। উল্লেখিত হাদিসে রসুল স. সত্তর হাজার উম্মতের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার কথা বলার পর, আরো বলেছেন, ওই লোকদের প্রত্যেকের সঙ্গে আরো সত্তর হাজার লোক থাকবে । অর্থাৎ তারা কামেল এবং অন্যদের কামেল হওয়ার পথ প্রদর্শক । তারা আম্বিয়া, আউলিয়া, মোর্শেদ ৷ তাদের প্রত্যেকের সাথে যে সত্তুর হাজার মানুষেরা থাকবে তারা ওলামায়ে রাসেখীন, আউলিয়া, সিদ্দিকীন এবং সালেহীন । প্রথম দল পথ-প্রদর্শক এবং মোর্শেদ। প্রথম দল কামেলদের । এবং দ্বিতীয় দল যাদেরকে কামেল বানানো হয়েছে তাদের । এরপর তিনদল লোক বেহেশতে প্রবেশ করবে। একদল হবে আল্লাহর রাস্তায় জীবন দানকারী সত্যানুসরণের কাজে ব্যয় করছে। তারা এমন মুরিদের দল __ যারা সম্পর্ক স্থাপন করেছেন কামেলীন ও মোকাম্মেলীনদের সঙ্গে। তৃতীয় দল তারা, যারা আল্লাহর সন্তোষার্থে তাদের সম্পদ ব্যয় করেছেন ।এই দল প্রথম ও দ্বিতীয় দলের অনুসারী । আল্লাহ্নির্ভরতা সুফীদের অভ্যন্তরীণ বৈশিষ্টা। তাদের গভীর রাতের জিকির ও ইবাদত বাহ্যিক নিদর্শন্বরূপ । বোখারী, মুসলিম এবং ইমাম আহমদ হজরত আবু হোরায়রার বর্ণনা থেকে এবং মুসলিম ও অন্যান্যরা হজরত ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন যে, “তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ কর অথবা গোপন রাখ আল্লাহ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন ।' __ এই আয়াত নাজিল হলে সাহাবীগণ খুবই দুশ্ি্তাগরস্ত হলেন। ব্যাপারটি তাদের কাছে কঠিন মনে হতে লাগলো । তারা নতজানু হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রসুল। আপনার নির্দেশিত নামাজ, রোজা, জেহাদ এবং দান খয়রাত পালন করার শক্তি আমাদের আছে। কিন্তু সদ্য অবতীর্ণ এই আয়াত সহ্য করার শক্তি আমাদের নাই। রসুল স. ৃ তাফসীরে মাযহারী/১২৯ ॥111.011100119.00
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।