কোনো কোনো মানুষ বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে । হজরত আবু উমামা বর্ণনা করেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার প্রতিপালক আমাকে কথা দিয়েছেন, তিনি আমার উম্মতের সত্তর হাজার মানুষকে হিসাব কিতাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন । তাদের প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে মানুষ থাকবে । তারাও জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। আহমদ, তিরমিজি, ইবনে মাজা । হজরত আসমা বিনতে ইয়াজিদ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করার পর একজন আহ্বানকারী দীড়িয়ে বলবে, ওই লোকেরা কোথায়? যাদের বাহু পোষাক সংলগ্ন নয়। -- এই আহ্বান শুনে অল্পসংখ্যক লোক দাঁড়িয়ে যাবে। তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করানো হবে । অবশিষ্ট মানুষকে হিসাবের জন্য প্রস্তুত করা হবে । বায়হাকী ৷ হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, রসুলে পাক স. এরশাদ করেছেন, আমার উম্মতের সত্ুর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে । তারা ওই সমস্ত লোক যারা ঝাড়ফুক করেনি, নজর নেয়াজ নেয়নি, আল্লাহই ছিলেন তাদের নির্ভরতা । বোখারী, মুসলিম। আমার বক্তব্য এই যে, কোরআন ও হাদিসের বর্ণনায় বোঝা যায়, বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীরা হবে তাসাউফপন্থী ৷ কারণ তারা আনল্লাহ্প্রেমিক। এই আয়াতের নির্দেশনা প্রকাশ্য, গোপন দুই দিকের সঙ্গেই সম্পৃক্ত । দু'টি দিকই হিসাবের আওতাভূত । বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলের হিসাব নেয়া হবে । সরাসরি নফসের হিসাব নেয়া হবে না। তবুও নফসের প্রতিক্রিয়া হবে ভয়াবহ ও কঠিন। কারণ মূল দোষ তারই । শরীরের বিভিন্ন অংশের গোনাহ তার সিদ্ধান্তেই সাধিত হয়েছে। নফসের পরিশুদ্ধি এবং কলবের পবিত্রতা অর্জিত হওয়ার পর গোনাহ্র আমল হয় খুব কম __ এজন্যই বাতেনী গোনাহ্্র হিসাবের কথা বলা হয়েছে। কলবের পবিত্রতার উপর শারীরিক পবিত্রতা নির্ভরশীল __ এ সম্পকীয় হাদিসটি ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। নফস ও কলবের পরিচ্ছন্নতা ও প্রশান্তি অর্জিত হওয়ার পরও কোনো কোনো সময়ে হঠাৎ গোনাহ্ হয়ে যাওয়া সম্ভব । এরকম হলে তাৎক্ষণিক অনুতাপ, লজ্জা ও তওবার মাধ্যমে গোনাহ্র সংশোধন হয়। এমনকি গোনাহ্গুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেয়া হয়। আল্লাহ্ গফুরুর রহীম । হজরত ইবনে মাসউদ মারফু হিসেবে বর্ণনা করেছেন, গোনাহ থেকে তওবাকারী গোনাহ্হীনের মতো । ইবনে মাজা, বায়হাকী ৷ শরহে সুন্নায় হজরত ইবনে মাসউদের মওকুফ হাদিসে বর্ণিত হয়েছে, গোনাহ্্র জন্য অনুতপ্ত হওয়াই তওবা। তাফসীরে মাযহারী/১২৮ ৃঁ ||1|1|.01100117,0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।