Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু হোরাররা বলেছেন, আল্লাহতায়ালা এরশাদ করেছেন, অহংকার আমার উত্তরীয় এবং মহত্ব আমার পরিধেয় -_ যে ব্যক্তি এগুলো ছিনিয়ে নিতে চাইবে, আমি তাকে অগ্নিকুন্ডে প্রবেশ করাবো। মুসলিম। হজরত আতিয়া, সায়দীর মারফু বিবরণে বলেছেন, রাগ শয়তানের প্রভাবে হয়ে থাকে । আবু দাউদ । বাহাস বিন হাকিম তার দাদার মাধ্যমে হাকেমের মারফু বর্ণনায় উল্লেখ করেছেন, রাগ ইমানকে এইভাবে বিপর্যস্ত করে দেয়, যেমন মুসাব্বার নষ্ট করে মধুকে । বায়হাকী । আমর বিন শোয়াইব তার পিতার মাধ্যমে তার দাদার মারফু বিবরণ দিয়েছেন এভাবে, এই উম্মতের প্রথম প্রাপ্তি বিশ্বাস এবং দুনিয়াবিমুখতা এবং প্রথম ক্ষতি কার্পণ্য ও কামনা । বায়হাকী ৷ হজরত সা'দ বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা সৌভাগ্য এবং অসন্তুষ্ট থাকা হতভাগ্যতা ৷ আহমদ, তিরমিজি । হজরত মুআজ বিন জাবালের মারফু বর্ণনায় আছে, শাবান মাসের পনের তারিখের রাতে আল্লাহ্‌ তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি নিবন্ধ করেন এবং শিরিক ও পরশ্রীকাতরতা ব্যতীত অন্য সকল গোনাহ ক্ষমা করে দেন। দারা কুতনি। ভালো ও মন্দের নির্দেশ করে উপরোক্ত হাদিসগুলো বর্ণিত হলো । এই আয়াতের তাফসীর শা'বী ও ইকরামা এভাবে করেছেন, অন্যের দোষ প্রকাশ করার ইচ্ছা তোমাদের অন্তরে উদয় হলে তা স্বপ্রণোদিত হয়ে প্রকাশ কোর না। আল্লাহ্তায়ালাই হিসাব গ্রহণকারী । মুকাতিল তাফসীর করেছেন এভাবে _- কাফেরের সঙ্গে বন্ধুত্বের বাসনা অন্তরে জাগ্রত হলে, একে প্রকাশ করো অথবা গোপন করো __ আল্লাহ্‌ তার হিসাব গ্রহণ করবেন। এই আয়াতে এই ইঙ্গিতই রয়েছে। কেউ কেউ বলেছেন, “মা ফী আনফুসিকুম' এর উদ্দেশ্য, পাপ কাজের নিশ্চিত সংকল্প । আবদুল্লাহ্‌ বিন মোবারক সুফিয়ান সওরীকে জিজ্ঞেস করেছিলেন, অন্তরের ইচ্ছার হিসাবও কি আল্লাহতায়ালা গ্রহণ করবেন? তিনি বলেছিলেন, হ্যা । যদি ইচ্ছা দৃঢ়সংকল্পের রূপ পরিগহ করে । আমরা বলি, দৃটু সংকল্প, সংকল্পই ৷ এই পাপ অন্তরের পাপ রূপে গণ্য । যদিও ভিতর ও বাহিরের সব পাপের হিসাব গ্রহণ করা উচিত, তবুও সহীহ্‌ হাদিসে এসেছে রসুল স. এরশাদ করেছেন, পাপধারণা অন্তরে লালন করলেও তা কার্ষে রূপ না দেয়া পর্যস্ত লেখা হবে না। লেখা হবে ততটুকুই যতটুকু সে আমল করে! কিয়ামতের হিসাব সত্য । আল্লাহতায়ালা যাকে ক্ষমা করতে ইচ্ছা করবেন, তার হিসাব গ্রহণ করবেন সহজভাবে । আর যাকে শাস্তি দিবেন, তার হিসাব করে তাফসীরে মাযহারী/১২৬ ॥11.011100119.00

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।