হজরত জুবাইর বিন মুতঈম কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, যে অন্তরে মূর্খতার প্রতি আকর্ষণ বোধ করে অথবা আক্ষেপ করে । আবু দাউদ । হজরত হারেসা বিন ওহাব বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জানাবোনা বেহেশতী কে? বেহেশতী ওই ব্যক্তি যে তোমাদের দৃষ্টিতে দুর্বল। সে আল্লাহ্র প্রতি নির্ভর করে কসম করলে, আল্লাহতায়ালা কসম পূর্ণ করে দেন। তিনি স. আরো বলেছেন, আমি কি তোমাদের বলবোনা, দোজখবাসী কে? দোজখবাসী ওই ব্যক্তি যে দান্তিক ৷ বোখারী , মুসলিম । হাসান বসরী মুরসাল হিসেবে বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, পৃথিবীপ্রেম সমস্ত পাপের অগ্রণী । বায়হাকী । হজরত আনাস বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আবুবকর ও ওমরের প্রতি ভালোবাসা পোষণ করাই ইমান । এবং তাদের প্রতি হিংসা পোষণ করা মুনাফিকী । ইবনে আদী। হজরত জাবের মারফু হিসেবে বর্ণনা করেছেন, হজরত আবুবকর ও হজরত ওমরকে ভালোবাসা ইমানের অঙ্গ । তাদেরকে হিংসা করা কুফরী । আনসারদেরকে মহব্বত করা ইমান এবং তাদের সাথে হিংসা রাখা কুফরী। আরবদের সাথে মহব্বত রাখা ইমানের নিদর্শন এবং তাদের সাথে শক্রতা করা কুফরী । যে আমার সাহাবাকে গালি দিবে, তার উপর আল্লাহ্র লানত। আর যে আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসবে, কিয়ামতের দিন আমি তার সাথে উত্তম আচরণ করবো । ইবনে আসাকের। হজরত রসুল স. এরশাদ করেছেন, আলীকে ভালোবাসা ইবাদত ৷ হজরত আলী বলেছেন, যিনি বীজ থেকে সবুজ ঘাস সৃষ্টি করেন এবং জীবনবিশিষ্ট অস্তিত্বের সৃজন নিশ্চিত করেন, ওই জাতের কসম দিয়ে বলছি, আমাকে রসুল স. জানিয়েছেন, ইমানদার ছাড়া অন্য কেউ তোমাকে ভালোবাসতে পারেনা এবং মুনাফিক ছাড়া অন্য কেউ তোমার শক্র হতে পারে না। মুসলিম । হজরত আলী আরো বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, তোমার ষ্টান্ত হজরত ঈসা নবীর মতো। ইহুদীরা শক্রতাবশতঃ তার জননীকে ব্যভিচারের অপবাদ দিয়েছে । অপর দিকে বৃষ্টানেরা অতি ভালোবাসার কারণে তাকে এমন মর্যাদায় পৌঁছিয়েছে, যা তার জন্য শোভনীয় নয়৷ (অর্থাৎ তারা তাকে আল্লাহর পুত্র বলেছে)। এই হাদিস বর্ণনা করার পর হজরত আলী বলেছেন, আমার কারণে দু'ধরনের মানুষ ধ্বংস হয়ে যাবে । একদল ধ্বংস হবে সীমাতিরিক্ত ভালবাসার কারণে, আরেক দল ধ্বংস হবে হিংসাজাত শক্রতার কারণে । আহমদ । ৃ তাফসীরে মাযহারী/১২৫ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।