Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম শাফেয়ী, ইবনে আবী ফদিক ও ইবনে আবী শা"বা থেকে, তিনি ওয়াকিহ্‌ থেকে তিনি আবী জি-ব থেকে এবং আব্দুর রাজ্জাক, সওরীর বর্ণনা থেকে, তিনি আবী জি-ব থেকে বর্ণনা করেছেন ।আবু দাউদ, বায্যার এবং দারা কুতনি বলেছেন, হাদিসটি মুরসাল। দারাকুতনি এবং বায়হাকী একে অন্য সনদ থেকেও উদ্ীত করেছেন। কিন্তু ওই সমস্ত সনদ দুর্বল । ইবনে হাজাম এবং দারা কুতনি শাবাবা -_ ওয়ারাকা __ ইবনে আবী জি-ব-জুহুরী __ সাঈদ বিন মুসাইয়েব ও আবু সালমা বিন আবদুর রহমান থেকে, তিনি আবু হোরায়রা থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, রেহেনকে বন্ধ করে রাখা যায় না। রেহেন, রেহেন দাতার । রেহেনের লাভও তার ক্ষতিও তার। হাদিসটিকে ইবনে হাজম হাসান, ইবনে আবদুল বার সহীহ্‌ এবং আবদুল হক মুত্তাসিল বলেছেন । হাফেজ ইবনে হাজার লিখেছেন, এই সনদের এক রাবীর নাম আব্দ বিন নসর । তার বর্ণিত হাদিসগুলো মুনকার (অত্যধিক দুর্বল রাবীর হাদিসকে মুনকার বলে)। ইমাম শাফেয়ী বলেছেন, এই হাদিস দৃষ্টে বোঝা যায়, বন্ধক দাতাই বন্ধককৃত মালের আসল মালিক। বন্ধক গ্রহণকারীর শুধু আবদ্ধ করে রাখার অধিকার আছে । আমরা বলি, আসল অর্থ প্রকাশিত হয়েছে ইবনে জাওজী বর্ণিত হাদিসে । তিনি ইব্রাহিম নাখয়ীর মাধ্যমে লিখেছেন, মানুষ যার নিকট বন্ধক রাখে তাকে বলে, আমি অমুক যদি কর্জ আদায় করি তবে তো ভালোই । নয়তো মাল তোমার হয়ে যাবে । অতঃপর রসুল স. বলেছেন, নির্ধারিত সময়ে বন্ধকের মূল্য পরিশোধ করা না হলেও ওই মালের উপর গ্রহণকারীর মালিকানা প্রতিষ্ঠিত হবে না। তাহাবীও নিজ সূত্রে ইব্রাহিম নাখয়ীর বর্ণনা উদ্ধৃত করেছেন । মালেক বিন আনাস এবং সুফিয়ান বিন সাঈদও এরকম ব্যাখ্যা করেছেন৷ মাল ভালো থাকলেও বন্ধক দাতার, নষ্ট হয়ে গেলেও বন্ধক দাতার । বন্ধককৃত মাল থেকে প্রাপ্ত সুবিধা, যেমন বাচ্চা, দুধ __ এগুলোও বন্ধক দাতার । বন্ধককৃত মালের খরচ যেমন, পশুদের খানাপিনা __ ইত্যাদিও বন্ধক দাতার। আমরা জরিমানা ওয়াজিব হওয়ার কথা বলেছি। দলিল ওই হাদিস যা তাহাবী ধারাবাহিকভাবে মোহাম্মদ বিন খুজাইমা থেকে, তিনি ওবায়দুল্লা বিন মোহাম্মদ তাইমি থেকে, তিনি আবদুল্লাহ্‌ বিন মুবারক থেকে, তিনি মাসআব বিন সাবেত থেকে, তিনি আতা বিন আবী রাবাহ্‌ থেকে বর্ণনা করেছেন, একজন এক ঘোড়া বন্ধক নিলো এবং বন্ধক থাকাবস্থায় সেটা মরে গেলো । রসুল পাক স. এরশাদ করেছেন, তার হক চলে গেলো। এই হাদিসটি মুরসাল। এক্ষেত্রে মুরসাল আমাদের নিকট দলিল হিসেবে গণ্য । অর্থ এই যে, বন্ধককৃত মালের মূল্যের অতিরিক্ত অংশ কর্জ হিসেবে গণ্য হবে এবং আমানত হিসেবে থাকবে । তাফসীরে মাযহারী/১২২ ূ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।