Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

এরশাদ করেছেন, যা কিছু লাভ হবে, তা রেহেন দাতার এবং যা কিছু ক্ষতি হবে, তাও তারই । বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, ইমাম আহমদের মতে, রেহেনকৃত বস্তু থেকে উৎপন্ন বন্তুর মালিকানা রেহেন গ্রহণকারীর। কিন্তু অনুসন্ধান করে ইবনে জাওজী লিখেছেন, রেহেনকৃত বস্তুজাত বস্তুর মালিক রেহেন দাতাই। এটাই আসলে ইমাম আহমদের মত। তিনি আরো লিখেছেন, রেহেনগ্রহীতা রেহেনকৃত বস্তুর জন্য যদি কিছু খরচ করে, তবে তা রেহেনকৃত বস্তুর দুধ, ফসল ইত্যাদি থেকে উসুল করতে পারবে। মাসআলা $ রেহেনকৃত বস্তুর মতোই রেহেনকৃত বস্তুজাত সবকিছুর অধিকার রেহেন গ্রহণকারীর থাকবে । মালিকানা থাকবে রেহেন দাতার। এজন্য রেহেনগ্রহীতা রেহেনকৃত বস্তুর জন্য কোনো খরচও করতে পারবে না, তা থেকে কোনো উপকারও গ্রহণ করতে পারবে না। করলে সুদ হবে৷ মাসআলা ঃ রেহেন গ্রহণকারী যদি রেহেন দাতার হুকুমে রেহেনকৃত মালের জন্য কিছু খরচ করে, তবে তা হবে তার পাওনা ৷ হুকুম ব্যতীত খরচ করলে, সে এক প্রকার উপকার করলো । পাওনা দাবী করতে পারবে না। ইমাম আহমদ বলেছেন, হুকুম বেহুকুম সকল অবস্থাতেই রেহেন গ্রহীতা পাওনাদার হবে । সে রেহেনকৃত বন্তুজাত জিনিস হতে তার পাওনা নিয়ে নিতে পারবে । ইবনে জাওজী এ মতের সমর্থনে _- “আরোহন করতে পারবে, দুধ দোহন করতে পারবে" __ ওই হাদিসটিকে দলিল হিসেবে পেশ করেছেন । হজরত আবু হোরায়রা থেকে শা'বীর মাধ্যমে বোখারী বর্ণিত হাদিসটিকে তিনি দলিল হিসেবে পেশ করেছেন। হাদিসটি এই, রসুল স. এরশাদ করেছেন, রেহেনগ্রহণকারী রেহেনকৃত বস্তুর জন্য কিছু খরচ করলে, সে তার দুধ ও সওয়ারী থেকে উপকার গ্রহণ করতে পারবে __ ওই পরিমাণ, যে পরিমাণ সে খরচ করেছে। আবু দাউদের বর্ণনায় দুধ পান করার স্থলে দুধ দোহন করার কথা রয়েছে। তাহাবী বলেছেন, আরোহী হতে ও দুধ দোহন করে পান করতে পারবে । ইবনে জাওজী আরো বলেছেন, রেহেনকৃত বন্তুজাত জিনিসের জন্য খরচ করলে সে আরোহণ করার এবং দুগ্ধবতী পশুর দুধপান করার অধিকার রাখবে । খরচের দায়িতৃও তার। আমরা বলি, এই হাদিস থেকে বোঝা যায়, রেহেনকৃত বস্তুর খরচের দায়িত্‌ রেহেনগ্রহীতার ৷ কিন্তু একমত্য এই যে, খরচের দায়িত্ব রেহেন দাতার । সুতরাং বুঝতে হবে, এই হুকুম সুদ হারাম হওয়ার পূর্বে ছিলো । এই হাদিসের উদ্দেশ্য এই যে, কর্জের বিনিময়ে রেহেন রাখলে রেহেনের মাল কর্জের জিম্মাদার হিসেবে থাকে। কর্জ রেহেনকৃত মালের সমমূল্যেরও হতে পারে । তাফসীরে মাযহারী/১২০ ও ॥111.011100119.00

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।