Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

কোনো প্রকার উপকার গ্রহণ করতে পারবে না। আরোহনের জন্তু, পোশাক পরিচ্ছদ, বাড়ি __ যে কোনো জিনিসই বন্ধক দেয়া হোক না কেনো, বন্ধকাবস্থায় বন্ধক গ্রহীতা তার কোনোকিছুই ব্যবহার করতে পারবে না। বন্ধক দাতা অনুমতি দিলে ভিন্ন কথা __ এটা ইমাম আজমের অভিমত । হজরত ইমাম শাফেয়ী বলেন, রেহেন দেয়া মালের দ্বারা উপকার গ্রহণ করা রেহেন দাতার জন্য জায়েয । কেননা রসুল স. বলেছেন, রেহেনের জন্তুর উপর আরোহন করা যায় এবং দুধ দোহন করা যায়। এই হাদিস দারাকুতনী এবং হাকেম, আমাস থেকে, তিনি আবু সালেহ ও আবু হোরায়রা থেকে উদ্ধৃত করেছেন। ইবনে আবী হাতেম বলেছেন, হাদিসটি মুআললাল (দুর্বল সনদযুক্ত)। বলেছেন, আমার পিতা অবশ্যই এই হাদিসকে একবার মারফু হিসেবে বলেছেন। পরে বর্ণনা করেছেন মওকুফ হিসাবে (সূত্র পরম্পরা রসুল পাক স. পর্যন্ত পৌঁছলে মারফু এবং সাহাবী পর্যন্ত পৌঁছলে মওকুফ বলা হয়)। দারাকুতনী ও বায়হাকী মওকুফের পরিবর্তে মারফুকেই প্রাধান্য দিয়েছেন। আমরা বলি, হাদিসটি সংক্ষিপ্ত । এখানে বন্ধক দেয়া জন্তুর উপরে আরোহন করা রেহেন দাতার জন্য হতে পারে, আবার রেহেনগ্রহীতার জন্যও হতে পারে। এখানে বরং রেহেনদাতার জন্য নাজায়েয হওয়াটাই প্রমাণিত হয়েছে। | মাসআলা ঃ রেহেনকৃত মালের উপর রেহেনদাতার অধিকার না থাকাই শরিয়তসম্মত । অধিকারের প্রমাণ পাওয়া গেলে, বুঝতে হবে __ এক্ষেত্রে রেহেন গ্রহণকারীর আদেশ অথবা অনুমতি আছে। এরকম অধিকার বাতিল । কিন্তু বেচাকেনা এবং হেবার ক্ষেত্রে অধিকার বাতিল হয়না ৷ যেমন, গোলাম আযাদ করা _ এ ক্ষেত্রে বাতিলের সুযোগ নেই । মালিকানা রেহেন দাতার, তাই অধিকার রেহেনগ্রহীতার হওয়াই যুক্তিযুক্ত । রেহেন দাতা সম্পদশালী হলে আজাদ করা গোলামের সমমূল্যের মাল রেহেন গ্রহীতাকে দিবে । দরিদ্র হলে দিবে গোলামের শ্রমের সমমূল্য _ বলেছেন ইমাম আজম ও ইমাম আহ্মদ । ইমাম মালেক বলেন, বেচাকেনার মতো রেহেনগহণকারীর হুকুম অথবা রেহেন ছেড়ে দেয়ার উপর নির্ভরশীল থাকবে । ইমাম শাফেয়ী বলেন, রেহেনদাতা সম্পদশালী হলে সকল অবস্থাতেই তার অধিকার বলবৎ থাকবে । তাকে রেহেনকৃত মালের পরিবর্তে অন্য মাল রেহেন গ্রহণকারীর নিকট জমা রাখতে হবে । দরিদ্র রেহেন দাতার কোনো অধিকার থাকবে না। বস্তুর সম্পূর্ণ খরচ তাকেই বহন করতে হবে । রেহেনকৃত বস্তু থেকে যা কিছু উৎপন্ন হয়-_ যেমন, বাচ্চা, দুধ, ফল ইত্যাদি রেহেন দাতাই পাবে । রসুল স. ও তাফসীরে মাযহারী/১১৯ |11.011100119.00

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।